যুদ্ধাপরাধের দায়ে কসোভার সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০০

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে যুদ্ধাপরাধের দায়ে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নব্বইয়ের দশকে সার্বিয়ার হাত থেকে কসোভার রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের সময় জাতিগত আলবেনীয় লিবারেশন আর্মির (কেএলএ) শীর্ষ কমান্ডার হিসেবে হত্যা, নির্যাতন এবং অবৈধ আটকের মতো অপরাধের দায়ে ৫৮ বছর বয়সী থাচিকে এই সাজা দেওয়া হয়।

ট্রাইব্যুনাল জানিয়েছে, সংঘাতের সময় কসোভা লিবারেশন আর্মির হাতে ৯৬ জন রাজনৈতিক প্রতিপক্ষ এবং সার্বীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতাকারী সন্দেহে অভিযুক্ত ব্যক্তিদের হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

তবে কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

/এএস/ 
সম্পর্কিত
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
সর্বশেষ খবর
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় কাজ করছে সরকার
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
ডিলার বিএনপি নেতা, অনিয়মের অভিযোগে গুদাম থেকে সার লুট করলেন কৃষকরা
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা