শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮

ওজন ও মেদ কমানোর চিরাচরিত কৌশলগুলোকে পেছনে ফেলে নতুন এক ব্যতিক্রমী চিকিৎসাপদ্ধতির প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে সম্ভাবনাময় ফলাফল পাওয়া গেছে। অধিকাংশ ওজন কমানোর ওষুধ যেখানে মেদকোষ বা চর্বির কোষগুলোকে আকারে ছোট করে, সেখানে নতুন এই ইনজেকশন মেদকোষগুলোকে নিরাপদে ও স্বাভাবিকভাবে পুরোপুরি ধ্বংস করে ফেলে।

গবেষণাধীন এই নতুন ওষুধের নাম ‘সিবিএল-৫১৪’, যা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। এটি ত্বকের ঠিক নিচে থাকা মেদ বা সাবকিউটেনিয়াস ফ্যাট কমানোর পাশাপাশি অঙ্গপ্রত্যঙ্গের গভীরে জমে থাকা মেদ বা ভিসারাল ফ্যাট কমাতেও কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে।

ট্রায়ালের নেতৃত্বে থাকা বার্মিংহামের ইউনিভার্সিটি অব অ্যালাবামার এন্ডোক্রাইনোলজিস্ট টিমোথি গার্ভি বলেন, আমরা আশা করছি চর্বি কমার ফলে পেট সমতল হওয়ার মতো যেসব প্রসাধনগত পরিবর্তন আসবে, তা রোগীদের সন্তুষ্ট করবে। তবে শরীরের ওজন ও ভিসারাল ফ্যাট কমার পাশাপাশি রক্তচাপ, কোলেস্টেরল ইত্যাদির যে উন্নতি ঘটবে, তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

তবে এই ফলাফলগুলো এখনও পিয়ার-রিভিউড বা সহকর্মী গবেষক দ্বারা পর্যালোচিত হয়নি। এগুলো গবেষণা সম্মেলন ও কোম্পানির বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে, কোনও সাময়িকীতে প্রকাশিত নিবন্ধ নয়। ফলে বিষয়টিকে আপাতত সতর্কতার সাথেই দেখতে হবে।

গবেষণার একাধিক ধাপের মধ্যে সিবিএল-০২০৪ এবং সিবিএল-০২০৫ নামের দুটি দ্বিতীয় পর্যায় বা ফেজ-২ ক্লিনিক্যাল ট্রায়ালে যথাক্রমে ১০৭ এবং ১৭৩ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এতে দেখা গেছে, বেশিরভাগ স্বেচ্ছাসেবকের ত্বকের নিচের চর্বি কমাতে সিবিএল-৫১৪ বেশ কার্যকর।

পরবর্তীতে ওই ট্রায়ালে অংশ নেওয়া ৪১ জনের একটি দলের ভিসারাল ফ্যাটের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। দেখা যায়, টানা ১২ সপ্তাহ পর্যন্ত সিবিএল-৫১৪ ইনজেকশন নেওয়া ব্যক্তিদের ভিসারাল ফ্যাট গড়ে ১২ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে। অন্যদিকে যাদের প্লাসিবো বা ওষুধবিহীন বিকল্প চিকিৎসা নেওয়া ব্যক্তিদের শেষ ইনজেকশনের চার সপ্তাহ পর অভ্যন্তরীণ চর্বি গড়ে ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।

গবেষণার বাইরে থাকা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ মারি স্প্রেকলি বলেন, এই ফলাফল প্রাথমিক আশ্বাসদায়ক প্রমাণ দেয় যে, সিবিএল-৫১৪ পেটের ভেতরের চর্বির পরিমাণ কমাতে পারে। তবে মেদ কমানোর এই প্রভাব দীর্ঘস্থায়ী হয় কি না এবং এটি স্বাস্থ্যের উন্নতি ঘটায় কি না, তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী এবং বড় ট্রায়াল প্রয়োজন।

এছাড়া প্রাণীদের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, জিএলপি-১ গোত্রীয় ওষুধ ‘টিরজেপাটাইড’ এবং ‘সিবিএল-৫১৪’ একসাথে প্রয়োগ করা ইঁদুরগুলো কেবল টিরজেপাটাইড পাওয়া ইঁদুরের তুলনায় বেশি ওজন হারিয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, চিকিৎসা বন্ধ করে দেওয়ার পরও দুটি ওষুধ পাওয়া ইঁদুরগুলোর ওজন সহজে বাড়েনি। সাধারণত টাইপ-২ ডায়াবেটিস ও ওজন কমানোর জন্য ব্যবহৃত জিএলপি-১ ওষুধ বন্ধ করলে হারানো ওজন দ্রুত ফিরে আসে। কিন্তু সিবিএল-৫১৪ মেদকোষকে স্বনিয়ন্ত্রিতভাবে ধ্বংস  করায় ওজন সহজে ফেরত আসে না বলে ধারণা করা হচ্ছে।

তবে যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের মেটাবলিজম গবেষক জাস্টিন রচফোর্ড সতর্ক করে বলেছেন, স্থূলতার কার্যকর চিকিৎসা হতে হলে এটি যেন অন্যান্য অঙ্গে চর্বি জমতে না দেয় বা রক্তে শর্করা ও চর্বির নিয়ন্ত্রণে ব্যাঘাত না ঘটায়, তা নিশ্চিত করা জরুরি।

গবেষকরা এখন আরও বড় দলে দীর্ঘ সময় ধরে ট্রায়াল চালানোর পরিকল্পনা করছেন। মূলত ত্বকের নিচে চর্বির পিণ্ড বা ‘লাইপোমা’ দূর করার জন্য সিবিএল-৫১৪ তৈরি করা হয়েছিল, তবে বর্তমানে মেদকোষ দূর করার এই লক্ষ্যভিত্তিক পদ্ধতি স্থূলতা চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে। টিমোথি গার্ভির মতে, ‘স্থূলতার ওষুধভিত্তিক চিকিৎসায় এটি একটি অত্যন্ত উদ্ভাবনী পদ্ধতি, যা মানুষের ওপর চালানো প্রাথমিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল দিয়েছে’। 

সূত্র: সায়েন্স এলার্ট

/এএস/ 
সম্পর্কিত
পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডবে ‘খুবই উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের শাসনব্যবস্থা ‘ক্যানসারের’ মতো, নির্মূল না করলে রক্ষা নেই: নেতানিয়াহু
লেকের পাড়ে মাছ ধরছিলেন বৃদ্ধ, ১২ ফুটের কুমিরের হামলায় মৃত্যু
সর্বশেষ খবর
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
পিস্তল হাতে ইশরাকের অভিযান, যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা