তুরস্কের ট্যাংক আধুনিকায়নের পরিকল্পনা বাতিল করলো জার্মানি

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৮, ২৩:৪১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২৩:৪৩

সিরিয়ার আফরিনে অভিযানে তুরস্কের ব্যবহৃত জার্মানি নির্মিত ট্যাংক আধুনিকায়ন করার পরিকল্পনা স্থগিত করেছে জার্মান সরকার। উত্তর সিরিয়ার কুর্দি অধ্যুষিত আফরিনে তুরস্কের হামলার ঘটনায় জনগণের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিলো জার্মানি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তুরস্কের ট্যাংক আধুনিকায়নের পরিকল্পনা বাতিল করলো জার্মানি

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল জানান, নতুন জোট সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হবে।

জার্মানির সংবাদমাধ্যমে দেশটির নির্মিত লিওপার্ড ট্যাংক তুর্কি বাহিনী কুর্দিদের বিরুদ্ধে ব্যবহার করছে বলে ছবি প্রকাশিত হয়েছে। শনিবার তুর্কি এই অভিযান শুরু করে। স্থলবাহিনী প্রবেশের আগে আফরিন ছিটমহলে বিমান হামলা চালায় তুরস্ক।

এ অভিযানে এ পর্যন্ত তুর্কি সমর্থিত ৪৮ বিদ্রোহী ও ৪২ জন ওয়াইপিজি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

গত সপ্তাহেও তুরস্কের এসব ট্যাংক আধুনিকায়ন করতে রাজি ছিল জার্মানির অস্ত্র উৎপাদক রেইনমেটাল। ১৯৯০-এর দশকের লিওপার্ড ট্যাংক বিস্ফোরক দ্বারা খুব কম ক্ষতির শিকার হয়।

কুর্দিদের বিরুদ্ধে এই ট্যাংক ব্যবহার করায় সমালোচনা করছেন জার্মানির বামপন্থী থেকে শুরু করে অ্যাঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ পার্টির নেতারাও সমালোচনা ও নিন্দা করছেন।

তবে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভুল চাভাসোগলুর বরাত দিয়ে জার্মানির আধুনিকায়ন পরিকল্পনা বাতিলের বিষয়টি নাকচ করার কথা জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের