জার্মানিতে তীর বিদ্ধ হয়ে ৫ জনের রহস্যজনক মৃত্যু

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ২১:৫৪আপডেট : ১৪ মে ২০১৯, ২২:১৩

জার্মানির বাভারিয়া রাজ্যের পাসাউ শহরের একটি হোটলের কক্ষ থেকে শনিবার তীরবিদ্ধ অবস্থায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছিল। এবার ভিটিংগেন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকেও দু'টি লাশ উদ্ধার করেছে পুলিশ। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

জার্মানিতে তীর বিদ্ধ হয়ে ৫ জনের রহস্যজনক মৃত্যু

পুলিশ জানায়, পাসাউ শহরের হোটেল থেকে উদ্ধার করা তিন মরদেহের মধ্যে এক নারীর মরদেহও ছিল। সোমবার লোয়ার স্যাক্সনি অঞ্চলের ভিটিংগেন শহরের অ্যাপার্টমেন্ট থেকেই সোমবার আরও দুজন নারীর লাশ উদ্ধার করা হয়। শনিবার পাসাউ শহরের একটি হোটেল থেকে মধ্যযুগীয় এক ধরনের তিরে বিদ্ধ অবস্থায় তিন জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে ৫৩ বছর বয়স্ক একজন পুরুষ, ৩৩ বছর ও ৩০ বছর বয়স্ক দুজন নারী ছিলেন। পুলিশ হোটেল কক্ষের বিছানার উপর থেকে নিহত পুরুষ ও ৩৩ বছর বয়স্ক নারীর লাশ উদ্ধার করে। ওই দু'জন জার্মানির রাইনেল্যান্ড-পালাটিনাটের বাসিন্দা। ৩০ বছর বয়সি অপর নারীর মৃতদেহ হোটেল কক্ষটির মেঝে থেকে উদ্ধার করে পুলিশ। তিনি ভিটিংগেন শহরের বাসিন্দা বলে জানায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে জানিয়েছে, নিহতদের  শরীরে তির বিদ্ধ ছিল। প্রাথমিক তদন্তের সময় পুলিশ হোটেলের কক্ষটি থেকে আরও একটি তির উদ্ধার করে। নিহতরা একে অপরের আত্মীয় কিনা বা তাদের মধ্যে কোনও সম্পর্ক আছে কিনা, সে বিষয়েও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ভিটিংগেনের অ্যাপার্টমেন্টটি থেকে সোমবার আরও দুটি মৃতদেহ উদ্ধার করে। পাসাউ শহরের হোটেল ও ভিটিংগেন শহরের ওই অ্যাপার্টমেন্টের হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র আছে কিনা তা বিবেচনায় নিয়ে পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম