জার্মানিতে একটি বাসায় ৫ শিশুর মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:২৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪

জার্মানির সোলেনজেন শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জরুরি সেবায় ফোন পাওয়ার পর পুলিশ আবাসিক এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জার্মানিতে একটি বাসায় ৫ শিশুর মরদেহ উদ্ধার

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডুসেলডর্ফে এই শিশুদের ২৭ বছর বয়সী মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশুদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড’র খবরে বলা হয়েছে, পাঁচ শিশুর তিনজন মেয়ে ও দুজন ছেলে। তাদের বয়স এক থেকে আট বছরের মধ্যে। ১১ মাস বয়সী আরেক শিশু জীবিত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, অ্যাপার্টমেন্ট থেকে ৬০ কিলোমিটার দূরের একটি শহর বসবাসরত শিশুদের দাদি জরুরি সেবায় ফোন করেন।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, মোটিভ সম্পর্কে আমরা এখনও কিছু বলতে পারছি না। মাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।

সোলিনজেনের ওই অ্যাপার্টমেন্ট ভবনটির প্রবেশপথ পুলিশ বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স সারিবদ্ধ অবস্থায় রয়েছে। ফরেনসিক কর্মকর্তারা অনুসন্ধান করছেন। 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম