ফ্যাশনের কোনও বয়স আছে নাকি!

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ২১:১৪আপডেট : ০৩ মে ২০২১, ২১:১৪

ফ্যাশনের কোনও বয়স বা লিঙ্গ নেই। যে কোনও বিচারে স্টাইল বয়সহীন। এমনই এক উদাহরণে ইন্টারনেট জগৎকে বিস্মিত করেছে।

৭৫ বছরের আলোজ আব্রাম তার পোশাক ও ফ্যাশনে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অনুসারী পেয়ে গেছে। তিনি এখনকার তরুণদের বিভিন্ন পোশাক পরে নিয়মিত ছবি প্রকাশ করেন। এসব ছবিতে তাকে দারুণ দেখায়। যার মোদ্দা কথা হলো, বয়স শুধু একটি সংখ্যা।

ফ্যাশনের কোনও বয়স আছে নাকি!

জার্মান এই বৃদ্ধের সবগুলো ছবি তুলেছেন নাতি জেনিক ডিয়েবেনবাখ। নাতির পোশাক পরেই ছবিতে মডেল হচ্ছেন তিনি। শুধু তাই নয়, এই নাতিই তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করেন। যেখানে সবগুলো প্রকাশ করা হয়। এসব ছবিতে তাকে একেবারে মডেলের মতোই লাগে দেখতে।

অনলাইনে গ্র্যাম্পস হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যক্তির রয়েছে ১০ লাখ ফলোয়ার। তার প্রতিটি ছবিতে তাকে নতুন পোশাক পরে মডেল হতে দেখা যায়। আর প্রতিদিনই বাড়তে থাকে ভক্ত ও ফলোয়ার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে ডিয়েবেনবাখ বলেন, নতুন কিছু শুরু করার জন্য কখনও দেরি হয় না।

ফ্যাশনের কোনও বয়স আছে নাকি!

খবরে বলা হয়েছে, এসব ছবি দেখে অনেকেই নিজেকে নিয়ে লজ্জিতবোধ করতে পারেন। এমনকি ইন্সটাগ্রামে যেসব ফ্যাশনবিদ নিয়মিত দেখা দিচ্ছেন তারাও গ্রাম্পসের পোশাকের কখনও তাল মেলাতে পারবেন না।

শুধু ইন্সটাগ্রাম নয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবি ছড়িয়ে পড়ছে। নেটিজেনরা তার প্রতি ভালোবাসা ও প্রশংসা ছুড়ে দিচ্ছেন। প্রতিটি পোস্টে মন্তব্য অংশ ভর্তি হয়ে আছে ভালোবাসার ইমোজিতে। কেউ যদি বলেন, আমি তাকে ভালোবাসি। পরে আরেকজন হয়ত বলছেন, সব সময় সতেজ।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম