জার্মানিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্তের আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭:৪৪

জার্মানির পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যের মন্ত্রী দেশটিতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে ওমিক্রন-এ আক্রান্ত শনাক্তের আশঙ্কার কথা জানিয়েছেন। শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক যাত্রীর দেহে ভ্যারিয়েন্টের মিউটেশন পাওয়ার পর এই আশঙ্কার কথা জানালেন তিনি।

হেসে রাজ্যের সামাজিক বিষয়ক মন্ত্রী কাই ক্লোজ টুইটারে জানান, গত রাতে আফ্রিকা থেকে আসা এক যাত্রীর দেহে ওমিক্রনের মতো মিউটেশন পাওয়া গেছে।

তিনি জানান, ভ্যারিয়েন্টটির পূর্ণাঙ্গ সিকুয়েন্স নেওয়া হয়েছে এবং ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

গত কয়েক সপ্তাহের মধ্যে যারা দক্ষিণ আফ্রিকা সফর করেছেন তাদের মানুষের সংস্পর্শে আসা কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জার্মানিতে এমন সময় এই ভ্যারিয়েন্টে আক্রান্তের আশঙ্কার কথা জানানো হলো যখন ইউরোপের বিভিন্ন দেশ করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে হিমশিম খাচ্ছে।

শনিবার জার্মানিতে রেকর্ড সংখ্যক ৬৭ হাজার ১২৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। দেশটিতে করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম