কিশোরীকে ১৩২ বার যৌন নিপীড়ন, জার্মানিতে স্বঘোষিত ধর্মগুরুর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৭

জার্মানিতে এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে এক ডাচ ধর্মগুরুকে সাজা দেওয়া হয়েছে। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত স্বঘোষিক ধর্মগুরুর নাম রবার্ট বি.। ৫৯ বছর বয়সী এই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।

২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ।এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে। সেই অভিযানেই কথিত ধর্মগুরুকে গ্রেফতার করা হয়। তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস' ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন। ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু।

জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস'-এর সব অনুসারীর কাছে নিজেকে ‘নবি’ দাবি করতেন।

রবার্ট বি. অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন।

তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম