ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্যে জার্মানির নৌ প্রধানের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৩:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩:১৭

ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তেব্যের জেরে পদত্যাগ করেছেন জার্মানির নৌ প্রধান কে-আশিম শনবাখ। সম্প্রতি তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে চেয়েছিল এটি 'ননসেন্স' কথা। রুশ প্রেসিডেন্ট পুতিন অন্য প্রেসিডেন্টেদের মতোই সম্মান চেয়েছিলেন। পশ্চিমাদেশগুলোর উচিত পুতিনকে সম্মান দেওয়া। তার এমন মন্তব্যের পরই সমালোচনার ঝড় শুরু হয় নানা মহলে।

শনিবার (২২ জানুয়ারি) পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করে বলেন, আরও ক্ষতি এড়াতে অবিলম্বে পদত্যাগ করেছি। গত শুক্রবার ভারতের একটি থিঙ্ক-ট্যাঙ্কের আলোচনা সভায় বক্তৃতা করার সময় ওই বিতর্কিত মন্তব্য করেন কে-আশিম শনবাখ। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে জার্মানির নৌবাহিনীর প্রধানকে বলতে শোনা যায়, পশ্চিমা নেতাদের মতো মর্যাদা চান পুতিন। তিনি যে সম্মান চান তা দেওয়া খুবই সহজ এবং এটা তার প্রাপ্য। এ সময় ক্রিমিয়ার প্রসঙ্গ টেনে শনবাখ আরও বলেন, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ ছেড়ে চলে গেছে রাশিয়া। সেখানে তারা আর কখনও ফিরবে না। তাৎক্ষণিকভাবে তার এই বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহযোগ্য বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বন্দ্বের কারণে কিয়েভে সামরিক সহায়তা পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে আপাতত সামরিক সহায়তা পাঠাচ্ছে না জার্মানি।

/এলকে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম