আফগানিস্তানে ‘মৈত্রী বাঁধ’ উদ্বোধন করলেন মোদি

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৬, ২৩:২৪আপডেট : ০৪ জুন ২০১৬, ২৩:২৪

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হচ্ছে দিন দিন। আর তারই উষ্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ আফগান-ভারত মৈত্রী বাঁধ উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পাঁচ দেশ সফরের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে গিয়ে প্রকল্পটি চালু করেন মোদি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

বাঁধ উদ্বোধনের সময় নরেন্দ্র মোদি বলেন, এটা বন্ধুত্বের এবং আশার প্রতীক। এর মাধ্যমে হেরাত ভূমি উর্বর হবে এবং এ অঞ্চলের মানুষের সমৃদ্ধি ঘটবে।

সালমা বাঁধ হিসেবে পরিচিত এ বাঁধ নির্মাণে ১৭শ কোটি রুপি খরচ হয়েছে। বাঁধ নির্মাণের ফলে বর্তমানে ৭৫ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া এবং ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

এই বাঁধটি ১৯৭৬ সালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত-এ তৈরি করা হয়েছিল। ১৯৯০ দশকের গৃহযুদ্ধে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়। সম্প্রতি ভারত ও আফগানিস্তানের ১৫০০ প্রকৌশলী বাঁধটি পুননির্মাণ করেছেন।

টুইটারে আশরাফ ঘানি লিখেছেন, আফগানিস্তান ও ভারতের বন্ধুত্ব গভীর ও বিস্তৃত হওয়ার আরেকটি উদাহরণ।

আফগানিস্তানে মধ্যাহ্নভোজ শেষ করে কাতারের উদ্দেশে রওনা দেন মোদি। সেখান থেকে দুদিনের সফরে রবিবার সুইজারল্যান্ড যাবেন তিনি। এর পর ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া ৬ষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদির। সবশেষে মেক্সিকো সিটি যাওয়ার মধ্য দিয়ে তার পাঁচ দেশ সফরের ইতি টানবেন।

সম্প্রতি আফগানিস্তানে পণ্য পাঠাতে ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে ভারত  ইরানের ছাবাহারে একটি বন্দর নির্মাণ করার জন্য চুক্তি করেছে। আফগানিস্তান-ইরান-ভারত ত্রিপক্ষীয় চুক্তিতে সেখানে একটি বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতেও একমত হয়েছে দেশগুলো। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম