দ্বিতীয় মেয়াদে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেবেন না রাজন

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৬, ২২:৫২আপডেট : ১৮ জুন ২০১৬, ২২:৫২

রঘুরাম রাজনভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন না বর্তমান গভর্নর রঘুরাম রাজন। সরাসরি জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় মেয়াদে আর এই পদে থাকার কোনও ইচ্ছা নেই তার। দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।  

কিছুদিন ধরেই রাজন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আলোচনা হচ্ছিল, তিনি আর ওই পদে থাকছেন না। কেন্দ্রীয় ব্যংকের গভর্নর হিসেবে রাজনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৪ সেপ্টেম্বর। শনিবার (১৮ জুন) রাজন এক বিবৃতিতে জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে গভর্নর পদে থেকে যাওয়ার কোনও ইচ্ছাই নেই তার। তিনি ফিরে যাবেন শিক্ষকতায়।

রাজনের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ফেসবুক ও টুইটারে জেটলি লিখেছেন, ‘রঘুরাম রাজন তার কাজের মেয়াদ শেষে শিক্ষকতায় ফিরে যাওয়ার ইচ্ছার কথা ঘোষণা করেছেন। সরকার তার কাজের প্রশংসা করছে। আর তার সিদ্ধান্তকেও স্বাগত জানাচ্ছে। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা অবিলম্বে ঘোষণা করা হবে।’

তবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘এই সরকার রাজনকে পাওয়ার যোগ্য নয়।’

সুদের হার পুনর্বিবেচনা করার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই মোদি সরকার ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল রাজনের। বিজেপি-র সংসদ সদস্য সুব্রমানিয়ম স্বামী দিনকয়েক আগেই রাজনের ওপর ক্ষিপ্ত হয়ে বলেছিলেন, ‘তিনি (রাজন) ইচ্ছাকৃতভাবেই ভারতের অর্থনীতিকে একটা বিপজ্জনক দিকে নিয়ে যাচ্ছেন।’ ভারতের নাগরিক হয়েও রাজন যে আমেরিকার ‘গ্রিন কার্ড হোল্ডার’ তা নিয়েও সমালোচনা করেন স্বামী।

ওই রাজনৈতিক সংকটের পর থেকেই রাজনের চলে যাওয়া নিয়ে জল্পনা-কল্পনা চলছিল প্রশাসনের সর্বস্তরে। এর আগে রাজনকে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি তা এড়িয়ে যান। তবে এবার নিজেই কেন্দ্রীয় ব্যাংক থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন রাজন।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম