আসামে হামলাকারীদের একজন গুলিতে নিহত, অন্যদের খোঁজে চলছে অভিযান

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ১৭:২০আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৭:২০

আসামে সন্ত্রাসী হামলাভারতের আসামের সন্ত্রাসী হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্দেহভাজন একজন সন্ত্রাসী নিহত হয়েছে। হামলায় জড়িত অন্য দুই সন্দেহভাজনকে খুঁজতে চলছে অভিযান। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

একজন সামরিক কর্মকর্তা লে. কর্নেল নিউটন টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমরা মনে করছি অন্তত ৩ জঙ্গি ওই হামলা চালিয়েছে। তাদের একজন সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। অন্যদের খুঁজতে সেনা অভিযান পরিচালিত হচ্ছে।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আসাম পুলিশের মহাপরিচালককে উদ্ধৃত করে বলা হয়েছে, নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা জড়িতদের পরিচয় জানা যায়নি। তবে একে বোরো বিদ্রোহীদের জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে।

আসামের ওই সন্ত্রাসী হামলার এক পর্যায়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনে ১৫ জন নিহত হওয়ার খবর দিয়ে পরে তা সরিয়ে নেওয়া হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৪ বলে জানিয়েছে তারা। এ ঘটনায় আহত ১৫ জনের একাংশকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

কাশ্মিরে ছররা গুলির ব্যবহার বন্ধ করুন: ভারত সরকারকে অ্যামনেস্টি

/এএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক