কাশ্মিরের বন্দুকযুদ্ধে ১ পুলিশ নিহত, আহত ২

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ নিহত হয়েছেন। রবিবার সকালে স্বাধীনতাকামী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সন্দীপ কুমার নামের এই পুলিশ কনস্টেবল নিহত হন। এ ছাড়া, পুলিশের এক সাব-ইন্সপেক্টর এবং এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, পুঞ্চের নির্মাণাধীন মিনি সচিবালয় এবং এক স্থানীয় ব্যক্তির বাড়িতে স্বাধীনতাকামীরা লুকিয়ে রয়েছে, এমন খবরের ভিত্তিতে তাদের গ্রেফতারে অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। পুরো এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী স্থানীয় লোকজনদের অন্যত্র সরিয়ে দিয়ে তল্লাশি শুরু করে সেখানে ঢোকার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ সূত্র জানায়, এক সঙ্গে কয়েকটি জায়গা থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে আর্মি ব্রিগেড হেড কোয়াটার। সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরই গেরিলাদের টার্গেট ছিল বলে পুলিশ মনে করছে।

এর আগে শুক্রবার দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার তহাব এলাকায় রাতে সিআরপিএফের ক্যাম্পে হামলা হয়।  ১৮২ ব্যাটেলিয়ানের ওই ক্যাম্পের জওয়ানরা আগে থেকেই সতর্ক অবস্থায় থাকায় তারা দ্রুত পাল্টা জবাব দেওয়া শুরু করে। উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট ধরে গুলি চলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কাশ্মিরে চলমান সহিংসতা নতুন করে গতি পায় সেখানে নতুন করে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর। শনিবার এ ঘোষণার পর নতুন সহিংসতায় দুই বেসামরিক নাগরিকের এ মৃত্যু হয়। ফলে গত দুই মাস ধরে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭৮ জনে।

দুই মাস আগে কাশ্মিরের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে কাশ্মিরজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। ৮ জুলাই বুরহান ওয়ানি নিহত হওয়ার পর কাশ্মিরজুড়ে সহিংস বিক্ষোভে ৭০ জনেরও বেশি নিহত ও প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন।

নতুন করে যেসব এলাকায়  ফের সেনা মোতায়েন করা হচ্ছে সেসব এলাকাগুলোতে এখনও বিক্ষোভ অব্যাহত আছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, গ্রামীণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে দক্ষিণ কাশ্মিরে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করা হচ্ছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এসব এলাকায় অতিরিক্ত সেনা পাঠানোর কারণ হচ্ছে টহল জোরদার করাএবং এলাকার কর্তৃত্ব নিয়েবিক্ষোভকারীদের কাছে একটি ইঙ্গিত পাঠানো

সূত্রমতে, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে ওঠে এসেছে, এসব সহিংস বিক্ষোভের সঙ্গে ওই এলাকার স্বাধীনতাকামীদের কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে।

এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার মতে, কিছু কিছু বিক্ষোভকারী হয়ত স্বতস্ফূর্ত হতে পারে, কিন্তু অধিকাংশকে অনুপ্রবেশকারী পাকিস্তানি সন্ত্রাসীরা সংগঠিত ও উৎসাহিত করছে।

সামরিক বাহিনী স্থানীয় পুলিশকে সমর্থন যোগাতে কাজ করবে বলে জানানো হয়েছে। তবে সামরিক বাহিনীর সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত থাকবেন এবং তারা হত্যা করার প্রশিক্ষণপ্রাপ্ত।

দক্ষিণ কাশ্মিরের গ্রামীণ এলাকাগুলোর ওপর কর্তৃত্ব ফিরিয়ে আনতেই সেসব এলাকায় সেনা মোতায়েতন করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো। সম্প্রতি এই কর্তৃত্ব অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। আগামী ১৩ সেপ্টেম্বর কাশ্মিরে ঈদুল আজহা পালিত হবে। তার আগেই এসব সেনা মোতায়েন করা হবে। সূত্র: এনডিটিভি।

/এএ/

 

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক