পাকিস্তান বিশ্ব শান্তির জন্য বড় হুমকি: ভারত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৬, ০৪:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৮:২৬

পাকিস্তান বিশ্ব শান্তির জন্য বড় হুমকি: ভারত

পাকিস্তান বিশ্ব শান্তির পথে সবচেয়ে বড় হুমকি বলে জাতিসংঘকে জানিয়েছে ভারত। সোমবার নিরস্ত্রীকরণ সম্মেলনে জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে ভারত।

সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি দলের সদস্য তাহমিনা জানজুয়ার এক প্রশ্নের জবাবে ভারতের প্রতিনিধি দলের সদস্য ভেনকাটেস ভার্মা এ কথা বলেন। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য সব চেয়ে বড় হুমকি আসে সন্ত্রাসবাদের সক্রিয় প্রচারণা থেকে। এছাড়া পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং রাষ্ট্রীয় ও জিহাদি গোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র বিশ্বের সবচেয়ে বড় হুমকি।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানকে ইঙ্গিত করে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকরবউদ্দিন অভিযোগ করেছেন, বিশ্বের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ভয়াবহ হুমকির একটি দেশকে মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া তিনি ২০ বছর ধরে আলোচনার পরেও জঙ্গিদের আটকাতে পাকিস্তান কোনও আন্তর্জাতিক আইন মেনে চলেনি বলেও অভিযোগ করেন।

উল্লেখ্য, পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং পরবর্তী সময়ে হিজবুল নেতা বুরহান ওয়ানিকে কথিত এনকাউন্টারে হত্যার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর আবারও জয়েশ ই মোহাম্মদের সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে দায়ী করতে শুরু করে ভারত। পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম