শর্ত সাপেক্ষে ২০০ যুদ্ধবিমান কিনছে ভারত

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৬, ১৯:২৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৯:২৮

 

শর্ত সাপেক্ষে ২০০ যুদ্ধবিমান কিনছে ভারত বিদেশি বিমান নির্মাতা কোম্পানির কাছ থেকে ২০০ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করছে ভারত। ভারতের বিমানবাহিনী (আইএএফ) শনিবার এ তথ্য জানিয়েছে। তবে এসব যুদ্ধবিমান ক্রয়ে ভারত শর্ত দিয়েছে, বিমানগুলো নির্মাণে ভারতীয় কোনও কোম্পানিকে সহযোগী হিসেবে নিতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বিষয়টি জানা গেছে।

আইএএফর-এর দেওয়া তথ্য অনুসারে, একক ইঞ্জিনের ২০০টি যুদ্ধবিমান ভারতে উৎপাদনের আলোচনা চলছে। যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে ৩০০টিও হতে পারে। এসব যুদ্ধবিমান হবে সোভিয়েত যুগের প্রযুক্তিতে তৈরি পুরনো যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে। এগুলো নির্মাণে প্রায় ১৩-১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের সবচেয়ে বৃহত্তম সামরিক বিমান ক্রয়ের ঘটনা হবে এটা।

গত মাসেই ফ্রান্সের সঙ্গে অত্যাধুনিক ৩৬টি রাফালে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছে ভারত। এরপর আইএএফ নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরও যুদ্ধবিমান চাচ্ছে। বর্তমানে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের যুদ্ধবিমানগুলোর একতৃতীয়াংশ মোতায়েন রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন চায়, আগামীতে যেসব যুদ্ধবিমান ক্রয় করবে ভারত তা নির্মাণে যেনও ভারতীয় কোনও কোম্পানি সংশ্লিষ্ট থাকে। যাতে করে পরবর্তীতে নিজেরাই যুদ্ধবিমান নির্মাণে সক্ষম হয় ভারত।

বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, তারা ভারতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভারতে নির্মানে আগ্রহী। শুধু ভারতের সেনাবাহিনীর জন্য নয়, তারা এখানে নির্মিত বিমান রফতানিও করতে চায়। সুইডেনের সাবও গ্রিপেন বিমান নির্মাণের প্রস্তাব দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম