কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলিতে নিহত ১০

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ১৮:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৮:৩৪

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলিতে নিহত ১০ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতীয় বাহিনীর গুলিবিনিময়ে  ৮ ভারতীয় বেসামরিক নাগরিক ও ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার সীমান্তের নিয়ন্ত্রণরেখায় একাধিক গুলি ও মর্টারশেল বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পাকিস্তানি সেনাবাহিনীর ভারি গোলা বর্ষণের ফলে সাম্বা, জম্মু, পুঁচ ও রাজৌরি জেলায় ৮জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এখানে মর্টার হামলায় দুই নারী ও ১৩ জন আহত হয়েছেন।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, রাজৌরি জেলার নেওশেরা সেক্টরে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

সাম্বা জেলার ডেপুটি কমিশনার শিতল নন্দা জানান, মঙ্গলবার জেলার রামগড় সেক্টরে মর্টার শেলে পাঁচ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। অপর এক ব্যক্তি শেল বিস্ফোরণের কারণে আতঙ্কে মারা যান। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৬ জনে।

আর রাজৌরির নিয়ন্ত্রণ রেখার পাঞ্জগ্রিয়ান সীমান্তে গুলিতে আরও দুই ভারতীয় নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার শাবির আহমেদ ভাট। এখানে আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, পাকিস্তানি শেলের আঘাতে পুঁচ জেলায় তিন জন আহত হয়েছেন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন।

সম্প্রতি জম্মু-কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে এক সেনা ঘাঁটিতে হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিনে সীমান্তে গুলিতে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম