কাশ্মিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩০০ স্কুল

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৬, ০৫:৩২আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০৫:৩৮

কাশ্মিরে পুড়ছে স্কুল-বই, বন্ধ হলো ৩০০ স্কুল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কয়েকশ স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জম্মু-কাশ্মিরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে সংঘর্ষের পর এ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক দিনে নিয়ন্ত্রণ রেখায় গুলিবিনিময়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মু অঞ্চলে সীমান্তের ওপার থেকে নিক্ষিপ্ত গোলার আঘাতে ৮ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর প্রায় ৩০০ স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার কাশ্মিরের সরকারি দুটি স্কুলে রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগেও এ অঞ্চলে বেশ কয়েকটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবারের অগ্নিকাণ্ডে গত কয়েক সপ্তাহে অন্তত ২৭ টি স্কুল আগুনে পুড়ল।

শীর্ষ এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, অঞ্চলটির ১০টির জেলার স্কুলকে লক্ষ্য করা হয়েছে। পুলিশ এখনও তদন্ত করছে।

সীমান্তে ভারত ও পাকিস্তান বাহিনীর উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। সাম্বা ও রাজৌরি সেক্টরের দুটি স্থানে মঙ্গলবারের গোলা বর্ষণে দুই শিশুসহ ৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। গুলিবিনিময়ের সময় দুই পাকিস্তানি সেনাও নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারত। সীমান্তে গত কয়েক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটা।

এর আগে সোমবার পাকিস্তান জানায়, সীমান্তের ওপার থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায় দেড় বছরের এক শিশুসহ ৬ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

সম্প্রতি জম্মু-কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে এক সেনা ঘাঁটিতে হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিনে সীমান্তে গুলিতে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম