মাছের ভবিষ্যদ্বাণীতে ট্রাম্প প্রেসিডেন্ট!

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৬, ০৪:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ০৪:২৩

চাণক্য-৩ বিশ্বের নজর এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। মঙ্গলবার সকালে দীর্ঘ প্রচারণার পর শুরু হয়েছে ভোট। শেষ হয়ে যাবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে। এরপর জানা যাবে, হোয়াইট হাউসের টিকিট পাচ্ছেন। তাতে অবশ্য থেমে নেই হিসেব-নিকেষ। বাজির বাজার থেকে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই একই আলোচনা, কে হচ্ছেন প্রেসিডেন্ট- হিলারি না ট্রাম্প।

বিশ্বব্যাপী যখন চলছে এই উৎকণ্ঠা, তখন ভারতের এক ‘ভবিষ্যৎ বলা’ মাছ রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। মাছটির নাম চাণক্য-৩।

চেন্নাইভিত্তিক এনজিও ইন্ডিয়ান কমিউনিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন (আইসিডব্লিউজে) একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ট্রাম্পের ছবিসহ দুটি নৌকা ওই মাছটির সামনে রাখা হয়। সাতবার মাছটি ট্রাম্পের ছবিসহ নৌকাটিকে বেছে নেয়।

এ সম্পর্কে আইসিডব্লিউজে-র প্রতিষ্ঠাতা সম্পাদক এ.জে. হরিহরণ জানান, চারিদিকে মার্কিন নির্বাচন নিয়ে যে উৎকণ্ঠা, তা কাজে লাগিয়ে তিনি ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে চেয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই জানি না, প্রতিবছর কেবল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ২৭ লাখ মানুষ মৃত্যুবরণ করেন।’

হরিহরণ জানান, আইসিডব্লিউজে এর আগেও মাছের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক ঘটোনার ভবিষ্যদ্বাণী করিয়েছে, আর তা মিলেও গেছে। এর আগে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১৬ সালের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের ভবিষ্যদ্বাণী করেছিল চাণক্য-২। এই প্রজাতির মাছের আয়ুষ্কাল ৪০ থেকে ৪৮ মাস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম