দাড়ি রাখতে পারবেন না ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৬, ২২:৪০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২২:৪১

দাড়ি রাখতে পারবেন না ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা ভারতীয় বিমানবাহিনীর কোনও কর্মকর্তা, জওয়ান দাড়ি রাখতে পারবেন না এবং দাড়ি রাখা কোনও মৌলিক অধিকার নয়। বিমানবাহিনীর সব ধর্মালম্বীকেই এ সিদ্ধান্ত মেনে চলতে হবে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দাড়ি রাখায় বরখাস্ত হওয়া এক মুসলিম সেনার আবেদন খারিজ করে এ নির্দেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট বেঞ্চ।

লম্বা দাড়ি রাখায় ২০০৮ সালে ভারতীয় বিমানবাহিনীর সেনা আনসারি আফতাবকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতে আনসারি আফতাবের দাবি ছিল, শিখ ধর্মালম্বীদের যদি বাহিনীতে পাগড়ি পরার অধিকার থাকে মুসলিমদেরও দাড়ি রাখার অধিকার দেওয়া হোক। একই দাবি জানিয়ে ওই বছরই বিমানবাহিনীর আরও দুই সেনা মামলা করেছিলেন।

মামলার শুনানিতে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়,  মুসলিম ধর্মালম্বী সব মানুষ দাড়ি রাখেন না। দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না। দাড়ি রাখাটা তাদের শখের ব্যাপার। ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে চুল বা দাড়ি বড় রাখতেই হবে।

ওই বছরের শেষে তৎকালীন ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি জানান, তারা চান না সংখ্যালঘু মানুষ  কোনও কারণে বঞ্চিত হোন। যদিও পরে ইউপিএ সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার জন্য আদালতের কাছে সময় চায়। সেই মামলারই চূড়ান্ত শুনানি ছিল বৃহস্পতিবার। আদালতের মতে, নিয়মানুবর্তিতার মধ্যে ধর্মকে টেনে আনা যাবে না।

অবশ্য ২০০৩ সাল থেকে কার্যকর হওয়া ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত চুল, দাড়ি ও পাগড়ি পরার বিধানে বলা হয়েছে, ২০০২ সালের ১ জানুয়ারির আগে যেসব মুসলিম সেনার বাহিনীতে যোগদানের সময় দাড়ি ও গোঁফ ছিল তারাই শুধু তা রাখতে পারবেন। আর যাদের দাড়ি-গোঁফ যোগদানের পরে বড় হয়েছে তাদের দাড়ি কেটে ফেলতে হবে। গোঁফ রাখতে পারবেন তবে তা আধুনিক আকারের হতে হবে। সূত্র: আনন্দবাজার।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম