পশ্চিমবঙ্গে পাকিস্তান ও ভারতের তিন লস্কর জঙ্গির মৃত্যুদণ্ডের রায়

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ২০:২৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২০:৩২

প্রতীকী ছবি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পাকিস্তান ও ভারতের তিন লস্কর-ই-তৈয়বার জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার পশ্চিম বঙ্গে বনগাঁ আদালত এ রায় দেন। পশ্চিমবঙ্গের বাংলা সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বার্তা সংস্থা এএনআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তরা হলেন, মোহম্মদ ইউনিস, শেখ আবদুল্লা ও মুজফফর আহমেদ রাঠোর। সাজাপ্রাপ্ত এই তিন জঙ্গির মধ্যে দু’জন পাকিস্তানের নাগরিক ও একজন ভারতীয়।

খবরে বলা হয়েছে, ২০০৭ সালের ৪ এপ্রিল পেট্রাপোল সীমান্ত থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ থাকলেও পরে জিজ্ঞাসাবাদের পর একাধিক বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়েন্দারা। ভারতে নাশকতার সৃষ্টির ভয়ংকর পরিকল্পনা ছিল এ চার জঙ্গির। এরপর তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার পর পশ্চিম বঙ্গ রাজ্য সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। ২০১৩- সালে এক জঙ্গি পালিয়ে যায়। বাকি তিনজনের বিরুদ্ধে শনিবার মৃত্যুদণ্ডের রায় দিলেন আদালত।

মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া তিন জঙ্গির মধ্যে মোহম্মদ ইউনিস লস্কর-ই-তৈয়বার ফিদায়েন জঙ্গি। মুম্বাইয়ের ট্রেন বিস্ফোরণে ইউনিস জড়িত থাকতে পারে বলে সিআইডির ধারণা। সূত্র: সংবাদ প্রতিদিন।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম