যুক্তরাষ্ট্রে ফের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ১৬:৪৬আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৬:৪৯

যুক্তরাষ্ট্রে ফের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে আবারও এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ৪৩ বছরে এই ভারতীয় ব্যবসায়ীকে সাউথ ক্যারোলিনায় নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয়। শনিবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম হার্নিশ প্যাটেল। তিনি সাউথ ক্যারোলিনার ল্যাংকাস্টার কাউন্টিতে একটি দোকানের মালিক ছিলেন। কানসাসে এক ভারতীয়কে গুলি করে হত্যার অল্প কদিন পরেই এ ঘটনা ঘটল।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হ্যারল্ড জানিয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে রাতে দোকান বন্ধ করে নিজের গাড়ি নিয়ে ফেরার পথে বাসার সামনে গুলি করা হয় হার্নিশকে। দোকানটি নিহতের বাসা থেকে ৬ কিলোমিটার দূরে ছিল।

ল্যাংকাস্টার কাউন্টি করোনার কার্যালয় জানিয়েছে, মধ্যরাতের কয়েক মিনিট আগেই হার্নিশের লাশ পাশের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।এর আগে রাত প্রায় সাড়ে এগারোটার সময় ৯১১ নম্বরে ফোন করে কিছু মানুষ গুলির শব্দ শোনার অভিযোগ করেছিলেন।

এর আগে কানসাসে ৩২ বছরে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক শ্রীনিবাস কুচিবটলাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ ঘটনার নিন্দা জানিয়েছিল হোয়াইট হাউস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক