গুজরাটে ‘গরু হত্যায়’ যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৭, ১৯:০০আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ০১:৩৩

গুজরাটে ‘গরু হত্যায়’ যাবজ্জীবন কারাদণ্ড ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ‘গরু হত্যায়’ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি রেখে একটি আইন পাস হয়েছে।  নতুন আইনটি শনিবার থেকে কার্যকর হবে। শুক্রবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, গুজরাটের সংশোধিত পশু সুরক্ষা আইনে গরুর মাংস পরিবহনে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে ১০ বছরের কারাদণ্ডের শাস্তির বিধানও রাখা হয়েছে।

ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মালম্বীদের কাছে গরু পবিত্র প্রাণি হিসেবে গণ্য হয়। গুজরাটসহ বেশ কয়েকটি রাজ্যে ‘গরু হত্যা’ বেআইনি ও নিষিদ্ধ করা হয়েছে। ‘গরু হত্যায়’ যাবজ্জীবনের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করার ফলে এ বিষয়ে ভারতে সবচেয়ে কঠোর অবস্থান নিলো গুজরাট।

সংশোধিত আইন অনুসারে, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও করা যাবে। এর আগের জরিমানা ৫০ হাজার রুপি থেকে বাড়িয়ে ১ লাখ রুপি করা হয়েছে।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদিপসিন জাদেজা সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় সংস্কৃতির অংশ হচ্ছে গরু। জনগণের সঙ্গে কথা বলেই আইনে সংশোধন করা হয়েছে।’

রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ‘গরু হত্যায়’ কঠোর শাস্তির পক্ষে মত জানিয়ে আসছিলেন।
সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম