কাশ্মিরে উপ-নির্বাচন: বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত অন্তত ৬

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ২০:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:২১

কাশ্মিরে উপ-নির্বাচন: বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত অন্তত ৬ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে উপ-নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন বয়কটকারীদের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত ৬জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জনেরও বেশি। রবিবার স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, উপ-নির্বাচন বয়কটের ডাক দেয় কাশ্মিরের স্বাধীনতাপন্থীরা। ফলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল কর্তৃপক্ষ। এর মধ্যেও বুড়গাম জেলায় নির্বাচন বয়কটকারীরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়তে থাকলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়ে। এতে নিহত হন ৬ জন বিক্ষোভকারী।

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অন্তত ৭০টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। কয়েক জায়গায় ভোটিং মেশিনের আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

এই উপ-নির্বাচনে লোকসভায় কাশ্মির থেকে একজন প্রতিনিধির নির্বাচিত হওয়ার কথা। এই রাজ্যে ১২ এপ্রিল আরেকটি নির্বাচন হওয়ার কথা রয়েছে। উভয় নির্বাচনের ফলই জানা যাবে ১৫ এপ্রিল।

গত বছর ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। এরপরই সাম্প্রতিক সময়ে কাশ্মিরে ছড়িয়ে বিক্ষোভ-উত্তেজনা। এ সময়ে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৮৪ জন বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন প্রায় ১২ হাজার। সূত্র: রয়টার্স।

/এমএইচ/এএ/

সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের