আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের মামলার রায় আজ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ০৫:১৯আপডেট : ১৮ মে ২০১৭, ০৫:২৪

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের মামলার রায় আজ নেদারল্যান্ডসের হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি)-এ ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ভারতের হয়ে গোয়েন্দাবৃত্তির অভিযোগে পাকিস্তানের একটি সামরিক আদালত যাদবকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছেন।

ভারতের আপিলের পর সোমবার জাতিসংঘের আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন সিনিয়র আইনজীবী হারিশ স্যালভে। ভারতের পক্ষ থেকে আদালতে আহ্বান জানানো হয়েছে, যাদবের মৃত্যুদণ্ড যতদ্রুত সম্ভব বাতিল করে আন্তর্জাতিক আইনে তা অবৈধ ঘোষণা করা হোক।

শুনানিতে ভারতীয় আইনজীবী আরও জানান, যাদবের বিচারটি হয়েছে একতরফা। বিচারের কোনও নথি ভারত সরকারকে দেয়নি পাকিস্তান। এমনকি যাদবকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিতেও অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান।

ভারতের পক্ষ থেকে আরও দাবি করা হয়, যাদবের বিচারের শেষ মুহূর্তে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে যাদবের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে পাকিস্তান।

গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণের মৃত্যুদণ্ড ঘোষণা করে পাকিস্তানের সামরিক আদালত। গত মাসে পাকিস্তানের উচ্চ আদালতে এই রায় স্থগিত রাখার আবেদন জানান কুলভূষণের মা অবন্তী যাদব। ১৬ বার কুলভূষণকে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অনুমতি দেওয়ার জন্য আবেদন জানায় ভারত। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে যায় ভারত। সূত্র: এনডিটিভি।

/এএ/এমএনএইচ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম