জিএসটির প্রভাব: মাহাদীপুর স্থল বন্দরে বাংলাদেশ-ভারত বাণিজ্যে স্থবিরতা

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৭, ২৩:০৮আপডেট : ০২ জুলাই ২০১৭, ২৩:০৮

জিএসটির প্রভাব: মাহাদীপুর স্থল বন্দরে বাংলাদেশ-ভারত বাণিজ্যে স্থবিরতা পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদীপুর স্থল বন্দরে কয়েকশ’ ট্রাক আটকে পড়লে বাংলাদেশ-ভারত বাণিজ্য কয়েক ঘণ্টার জন্য স্থবির হয়ে পড়ে রবিবার। কাস্টমসের কম্পিউটার ব্যবস্থা ১ জুলাই চালু হওয়া পণ্য ও পরিষেবা কর (জিএসটি) অনুযায়ী হালনাগাদ না হওয়াতে এ স্থবিরতা নেমে আসে। পরে বন্দর কর্মকর্তারা পুরনো পদ্ধতিতে কাজ শুরু করলে ট্রাক চলাচল শুরু হয়। ততক্ষণে কয়েকশ ট্রাক আটকা পড়ে বন্দরটিতে। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

পশ্চিমবঙ্গ রফতানিকারক সমন্বয় কমিটির মহাসচিব উজ্জ্বল সাহা জানান, আটকে পড়া ট্রাকগুলোতে ছিল ফল, পেঁয়াজ, মসলা, পাথরকুচি ও পাথর। তিনি বলেন, পরে কাস্টম বিভাগের সিনিয়র কর্মকর্তারা পুরনো পদ্ধতিতে রফতানি বিল তৈরির নির্দেশ দিলে ধীরে ধীরে কাজ শুরু হয়। ভাগ্য ভালো বাংলাদেশে ঈদের কারণে শনিবার বাণিজ্য বন্ধ ছিল। না হলে শনিবার থেকেই এ বিড়ম্বনা শুরু হতো।

মাহাদীপুর স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন অন্তত ৫০০টি ট্রাক রফতানি পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি বছর এই বন্দর দিয়ে পণ্য রফতানি করে দেড় হাজার কোটি রুপি আয় করে।

এক কর্মকর্তা বলেন, সময় মতো কম্পিউটারের সফটওয়্যার হালনাগাদ করতে না পারায় বন্দরটিতে রবিবার অন্তত ১০ কোটি রুপি ক্ষতি হয়েছে।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় ইংলিশবাজার আসনের এমএলএ নিহার রঞ্জন ঘোষ।

উল্লেখ্য, ১ জুলাই মধ্যরাত থেকে ভারতে নতুন কর ব্যবস্থা জিএসটি চালু হয়েছে। এর ফলে বিভিন্ন পণ্য ও পরিষেবার জন্য বিভিন্ন রাজ্যের আগের আরোপিত করের হার বাতিল হয়ে গেছে। জিএসটির মধ্য দিয়ে পুরো ভারতে অভিন্ন কর ব্যবস্থা চালু হয়।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম