রাশিয়ার কাছ থেকে আরও ৪৮টি হেলিকপ্টার কিনতে চায় ভারত

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ২৩:০১আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২৩:০১

রাশিয়ার কাছ থেকে আরও ৪৮টি হেলিকপ্টার কিনতে চায় ভারত রাশিয়ার কাছ থেকে আরও ৪৮টি এমআই-১৭ হেলিকপ্টার কিনতে চায় ভারতের সেনাবাহিনী। এ লক্ষ্যে আরেকটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার অস্ত্র রফতানিকারী সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানান, চলতি বছরের শেষ দিকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে।

ভারতের সেনাবাহিনীর কাছে এমআই-৮ ও এমআই-১৭ শ্রেণির প্রায় ৩০০টি হেলিকপ্টার রয়েছে। কম সময়ে সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের জন্য এই ধরনের হেলিকপ্টার ব্যবহার করা হয়।

৮০টি এমআই-১৭ ভি-৫ হেলিকপ্টার কেনার জন্য ২০০৮ সালে রুশ সংস্থা রসবোরোনেক্সপোর্টের সঙ্গে চুক্তি করেছিল ভারত। ২০১৩-র মধ্যে সেই কপ্টারগুলি ভারতের হাতে চলে আসে। আরও ৭১টি এমআই-১৭ভি-৫ কেনার জন্য ২০১২-১৩ অর্থবর্ষে রুশ সংস্থাটির সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। সেগুলিও গত বছর ভারত গ্রহণ করে।

নতুন চুক্তিতে এই ধরনের আরও ৪৮টি কপ্টার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কিনতে চাইছে। রসোবোরোনেক্সপোর্টের সিইও আলেকজান্ডার মিখিভ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে এ বছর শেষ হওয়ার আগেই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে বলে তিনি আশাবাদী।

সামরিক হেলিকপ্টার হিসেবে এমআই-১৭ ভি-৫ অত্যন্ত শক্তিশালী। পৃথিবীর সেরা ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলোর অন্যতম এই রুশ এয়ারক্র্যাফ্ট। সূত্র: আনন্দবাজার পত্রিকা

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম