কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই সেনাসহ নিহত ৪

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৭, ২১:১৩আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২১:১৫

কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই সেনাসহ নিহত ৪ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে মেজর পদ মর্যাদার এক কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র খবরে বলা হয়েছে, কাশ্মিরের ইমাম শাহাব, শোফিয়ান এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় এই বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের সময় গুলিতে আহত হন তিন সেনা। পরে দুজনের মৃত্যু হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান,  মাতৃভোগ, জইপোড়া গ্রামে জঙ্গিদের অবস্থানের নিশ্চিত তথ্য ছিল। নিরাপত্তাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে।

আহতদের মেজর কমলেশ পাণ্ডে ও সিপাই তানজিন ছুটিন, ক্রিপাল সিংকে শ্রিনগর সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মেজর কমলেশসহ দুই সেনার মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্র জানিয়েছে, অন্ধকার থাকার কারণে তিন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহেদিন।

এদিকে, একই দিনে পাশের কুলগাম জেলার নিরাপত্তাবাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা আকিব ও সুহাইল নামের দুই স্থানীয় ব্যক্তি।  পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পাঁচ পুলিশ সদস্য হত্যার আসামি। সূত্র: হিন্দু।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম