রাম রহিমের পর হরিয়ানার ধর্মগুরু রামপালের বিরুদ্ধে রায় আজ

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৭, ১৫:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৫:৩৭

স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের রায় নিয়ে ভারতের হারিয়ানায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থার মধ্যেই মঙ্গলবার হরিয়ানার আরেক স্বঘোষিত ধর্মগুরু সত্গুরু রামপালজি মহারাজের বিরুদ্ধে হত্যা মামলায় রায় দেবে আদালত।  ফলে হরিয়ানার সিরসার পর এবার রামপালকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে আলোচনায় হিসার।

রাম রহিমের পর হরিয়ানার ধর্মগুরু রামপালের বিরুদ্ধে রায় আজ

২০১৪ সালে ব্যাপক বাধার মুখে রামপালকে হিসারের আশ্রম থেকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার ধর্ষণের অভিযোগে ২০ বছর কারাদণ্ডের সাজা পাওয়া রাম রহিমের মতো না হলেও কম বিতর্কিত নন রামপাল। হিসারের কাছেই ১২ একর জুড়ে রয়েছে তার সৎলোক আশ্রম।

২০১৪ সালের ১৮ নভেম্বর রামপালের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালে রামপালের নির্দেশে তার ভক্তরা স্থানীয় এক গ্রামের বাসিন্দাদের উপর চড়াও হন।  হামলায় এক ব্যক্তি নিহত হন। আহত হন ছয় জন। 

২০১৪ সালে  অভিযুক্ত রামপালকে গ্রেফতার করতে গিয়ে ব্যাপক বাধার মুখে পড়ে হরিয়ানা পুলিশকে। গ্রেফতার ঠেকাতে আশ্রমের বাইরে গোটা এক দিন মানববন্ধন গড়ে তুলেছিলেন রামপালের ভক্তরা। শেষ পর্যন্ত জলকামান ব্যবহার করে ভক্তদের সরানোর চেষ্টা করে পুলিশ। তাতেও ভক্তরা থেমে থাকেননি। পাথর-লাঠি-বন্দুক নিয়ে পুলিশের উপর চড়াও হন তারা। সংঘর্ষ থামলে রামপালের আশ্রমে ঢোকে পুলিশ। আশ্রমের ভিতর থেকে চার জন মহিলার দেহ উদ্ধার হয়।

পুলিশের দাবি, ওই মৃতদেহগুলিতে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এমনকী, আশ্রম থেকে উদ্ধারকাজের সময়ও মারা যাননি তারা। আশ্রমের ভেতরে থেকে প্রায় ১০ হাজার জনকে উদ্ধার করে পুলিশ। তাদের জোর করে সেখানে আটকে রাখা হয়েছিল।

২০০৬ সালের ওই খুনের মামলাটির রায় ঘোষণা করা হবে আজ। রায় নিয়ে ফের উত্তেজনায় ফুটছে হিসার। ওই মামলা ছাড়াও রামপালের বিরুদ্ধে দেশদ্রোহিতা, খুন-সহ নিজের আশ্রমে জোর করে অনেককে আটকে রাখার মতো অভিযোগ রয়েছে।

শুক্রবারই ২০০২ সালে দায়ের করা দুটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করার পর  রাম রহিমের ভক্তরা ব্যাপক সহিংস তাণ্ডব চালায়। নিহত হন ৩৮ জন মানুষ। আহত হন কয়েকশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম