রায়ের আগে কোনও রোহিঙ্গাকে ফেরত পাঠানো যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৬:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:১১

ভারতের সুপ্রিম কোর্ট রোহিঙ্গা মুসলিমদের দেশটিতে অবস্থানের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে ফেরত পাঠানো যাবে না বলে কেন্দ্র সরকারকে জানিয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে  মানবাধিকার ও নিরাপত্তার সমন্বয় করতে নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এই আদেশ দেয়।

রায়ের আগে কোনও রোহিঙ্গাকে ফেরত পাঠানো যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

কেন্দ্র সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা অভিবাসীদের ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আদালতকে জানিয়েছে। ভারতের আইন মোতাবেক রোহিঙ্গাদের দেশটিতে থাকা অবৈধ।

নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আদালতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত কোনও রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠানো যাবে না। ২১ নভেম্বর পর্যন্ত আদালত বিষয়টি মূলতবি রেখেছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, নিষ্পাপ নারী ও শিশুদের দুর্দশার কথা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফলে অনেক বিষয় বিবেচনা করতে হবে।

ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করে আসছে যে, রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ইস্যু হওয়ায় এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত হবে না। সূত্র: নিউজ এইটিন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম