টিপু সুলতান ছিলেন খুনি ও ধর্ষক: ভারতীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ১৯:১৬আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৯:৩০

ব্রিটিশ ভারতে আঠারো শতকের মহিশোরের শাসক টিপু সুলতানকে নির্দয় খুনি ও ধর্ষক হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। টিপু জয়ন্তি অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে বিজেপি নেতাদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে এই মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী অনন্ত কুমার হেজ।

টিপু সুলতান ছিলেন খুনি ও ধর্ষক: ভারতীয় মন্ত্রী

বিজেপি নেতারা রাজ্য সরকার আয়োজিত টিপু জয়ন্তি অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। ১০ নভেম্বর অনুষ্ঠানটি আয়োজিত হবে।

বিজেপি নেতা অনন্ত কুমার কর্নাটকের মুখ্য সচিবের কাছে এক চিঠিতে সরকারি আমন্ত্রণপত্র থেকে তার নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি অনুষ্ঠান বর্জনেরও ঘোষণা দিয়েছেন। এরপর তাকে অনুসরণ করে বিজেপি এমপি শোভা কারনলাজে ও নালিন কুমার কাতিলও অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

শুক্রবার এক টুইটে অনন্ত কুমার লিখেছেন, নির্দয় খুনি, গোঁড়া ও ধর্ষককে মহিমান্বিত করে এমন লজ্জাকর অনুষ্ঠানে আমাকে আহ্বান না জানানোর জন্য কর্নাটক সরকারকে বলেছি।

কংগ্রেস থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ সাংবাদিকদের জানান, প্রটোকল অনুসারে নির্বাচিত সব জনপ্রতিনিধির নাম আমন্ত্রণপত্রে ছাপা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হওয়া বা না হওয়া তাদের সিদ্ধান্ত।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাবে অনন্ত কুমার লিখেছেন, সরকার যদি আমন্ত্রণপত্রে আমার নাম ছাপায় তাহলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চে টিপুর বিরুদ্ধে স্লোগান দেব। যদি সিদ্দারামাইয়ার সাহস থাকে আমাকে থামিয়ে দেখান।

রাজ্য বিজেপির সভাপতি বিএস ইয়েদ্দিউরাপ্পা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি জানান, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

টিপু সুলতানের জন্ম ১৭৫০ সালের ২০ নভেম্বর। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে ১৭৯৯ সালে নিহত হন। বীর যোদ্ধা টিপু সুলতানের খ্যাতি ছিল। টিপু সুলতানকে নিয়ে কর্নাটকে কংগ্রেস ও বিজেপির মধ্যে গত কয়েক বছর ধরে বিরোধ চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম