‘পদ্মাবতী’ বিতর্কে এবার মমতার নাক কাটার হুমকি

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

ভারতে সঞ্জয় লীলা বানসালির নির্মিত ‘পদ্মাবতী’-কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। প্রতিদিনই নতুন কোনও বিতর্ক বা সমালোচনায় শিরোনাম হচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনীত চলচ্চিত্রটি। কিছুদিন দীপিকার মাথা কেটে নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন ক্ষমতাসীন বিজেপি নেতা সুরজ পাল আমু। এবার ওই নেতাই পদ্মাবতী-র পক্ষে অবস্থান নেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কাটার হুমকি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা সুরজ পাল










ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও এই ছবির মুক্তি নিয়ে আপত্তি উঠেছে। একই সঙ্গে, ছবির সমর্থনেও এগিয়ে এসেছেন অনেকে। তাদের একজন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছবির নির্মাতা বানসালিসহ তার পুরো টিমকে প্রচারণার জন্য কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছিলেন, যদি কোনও রাজ্যে এই ছবি মুক্তি না পায়, পশ্চিমবঙ্গে এই ছবির প্রোমোশনের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।
এই মন্তব্যের পর মমতা নাক কাটার হুমকি দিয়েছেন বিজেপি নেতা সুরজ পাল আমু। শনিবার তিনি বলেন, ‘জানতে পেরেছি মমতা কলকাতায় বানসালিকে আমন্ত্রণ জানিয়েছেন। তাকে মনে করিয়ে দিতে চাই, এটা রামের ভাই লক্ষ্মণের ভূমি। উল্লেখ করার প্রয়োজন নেই যে, লক্ষ্মণ সূর্পনখা-র কী অবস্থা করেছিল।’
এর আগে এই বিজেপি নেতা দীপিকার মাথা কেটে নিতে পারলে ১০ কোটি রুপি পুরষ্কারের ঘোষণা দিয়েছিলেন। শুধু তাই নয়, যদি দেশে এই ছবি মুক্তি পায় তা হলে রাজপুত সম্প্রদায়ের সদস্যরা সব সিনেমা হল জ্বালিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। রাজপুত করণী সেনার বিরোধিতার সমালোচনা করায় বিজেপি নেতার হুমকি থেকে বাদ পড়েননি অভিনেতা রণবীর সিংহও। তার পা ভেঙে দেওয়ার হুমকি দেন হরিয়ানার এই বিজেপি নেতা। বানসালির বিরুদ্ধেও বিষোদগার করেছিলেন এই নেতা। ওই সময় দলের পক্ষ থেকে শো-কজ নোটিস দেওয়া হলেও তা উপেক্ষা করে মমতাকে হুমকি দিলেন তিনি।
‘পদ্মাবতী’ চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। রাজপুতের রানি পদ্মাবতীর আত্মত্যাগ, সাহসিকতা এবং প্রতিপত্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছবিটি নির্মাণ করেছেন বলে দাবি বানসালির। সমালোচনা রয়েছে, নির্মাতা ছবিটিতে কাল্পনিকতার আশ্রয় নিয়েছেন। রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ ওঠে- বানসালি ‘ইতিহাস বিকৃত’ করছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম