বিয়েতে উপহার বিটকয়েন

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৭

ভারতে এক যুগল তাদের বিয়েতে উপহার হিসেবে চেয়েছিলেন বিটকয়েন; পেয়েছেনও। প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিক এই দম্পতির জন্য আমন্ত্রিত অতিথিরা দিয়েছেন প্রায় দেড় হাজার ডলারের সমপরিমাণ বিটকয়েন। বিয়েতে বিটকয়েন দেওয়ার এই ঘটনা এমন সময়ে ঘটলো যখন ভারতের সরকার বিটকয়েন ক্রয়ের বিরুদ্ধে জনগণকে তৃতীয়বারের মতো সতর্ক করেছে।

বিয়েতে উপহার বিটকয়েন

প্রশান্ত শর্মা ও নীতি শ্রী যখন বিয়ের পরিকল্পনা করছিলেন তখনই নতুন কিছু করার এই বুদ্ধি তাদের মাথায় আসে। এই যুগল ব্যাঙ্গালোরে একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের উদ্যোক্তা। ফলে তাদের বেশিরভাগ বন্ধুই প্রযুক্তি সংশ্লিষ্ট।

প্রশান্ত শর্মা বলেন, ‘আমরা চেয়েছিলাম উপহার দেওয়া নেওয়ায় প্রযুক্তির ব্যবহার চালু করতে। বাবা-মাকে বুঝিয়ে বলার পর তারাও রাজি হয়ে যান।’

২০১৭ সালের ৯ ডিসেম্বর এই যুগলের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়েতে আমন্ত্রিত প্রায় ২০০ অতিথির মধ্যে মাত্র ১৫ জন চিরচারিত প্রথায় উপহার দিয়েছেন। বাকি যারা উপহার দিয়েছেন তাদের কাছ থেকে এই দম্পতি পেয়েছেন ১ লাখ রুপির সমপরিমাণ বিটকয়েন।

বিটকয়েন উপহার দেওয়া এক আমন্ত্রিত অতিথি বিবিসিকে বলেছেন, ‘ব্যবস্থাটি ভালো। আমি নিশ্চিত যে, এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে। যদিও বিভিন্ন দেশের সরকার এখন এটাকে পছন্দ করতে পারছে না।’

সম্প্রতি বিটকয়েনের মূল্য নিয়ে যে সন্দেহের উদ্রেক হয়েছে সে বিষয়ে বিশেষ চিন্তিত নন শর্মা। তার ভাষ্য, এই বিটকয়েন প্রযুক্তিটি ভবিষ্যতে কত দূরে যায় সেটা দেখতেই তিনি বেশি আগ্রহী। আগ্রহের জায়গাটি নির্দিষ্ট করে তিনি বলেন, ‘বিটকয়েন একমাত্র বিষয় নয়। মূল বিষয় হলো ব্লকচেইন প্রযুক্তি। এই প্রযুক্তি এতোই সম্ভাবনাময় যে এটা নিষিদ্ধ করা সম্ভব না।’

ব্লক চেইন প্রযুক্তির ওপর ভিত্তি করেই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা গড়ে উঠেছে। এর মধ্য দিয়ে ডিজিটাল লেনদেন, সমঝোতা ও চুক্তির তথ্য সংরক্ষণ করা হয়। অনেক ব্যাংকের মতে এই প্রযুক্তি আর্থিক বিনিময় ব্যবস্থার ভবিষ্যৎ বদলে দিতে পারে।

বিয়েতে উপহার হিসেবে বিটকয়েন নিয়ে সাড়া ফেলে দেওয়া এই দম্পতি তাদের পাওয়া বিটকয়েন বিক্রি করে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা দেবেন।

বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি যার ওপর কোনও দেশের নিয়ন্ত্রণ নেই। কম্পিউটারেই তৈরি ও কম্পিউটারেই রক্ষিত এই মুদ্রার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে । তবে এর লেনদেনের তথ্য বের করা সাধারণভাবে অসম্ভব হওয়ায় সরকারগুলো ক্রিপ্টোকারেন্সিকে এখনও বৈধতা দেয়নি।

/এএমএ/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম