বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে আটক উত্তর কোরীয় নাগরিক

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯

 

বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক উত্তর কোরীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পোরুস ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে আটক উত্তর কোরীয় নাগরিক

গ্রেফতারকৃত উত্তর কোরীয় নাগরিকের নাম ঝুং হো (৩০)। তার কাছে একটি উত্তর কোরিয়ার বৈধ পাসপোর্ট থাকলেও তাতে কোনও ভিসা ছিল না।

ঝুং হো দাবি করেছেন, তিনি দুই বছর ধরে বাংলাদেশে একটি উত্তর কোরীয় খনিযন্ত্র নির্মাণকারী কোম্পানিতে কাজ করছেন। তিনি ভারতে ঘুরে বেড়ানোর জন্য ভ্রমণ ভিসার আবেদন করেও পাননি।

বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বলেছেন তিনি কলকাতাসহ ভারতের বিভিন্ন অংশ ঘুরে দেখতে চান। তবে ভ্রমণ ভিসা পেতে জটিলতা হওয়ায় তিনি অবৈধ পথে ভারতে প্রবেশ করেছেন। বাংলাদেশে দুই বছর কাজ করার কারণে তিনি সামান্য বাংলা ও ইংরেজি কথা বলতে শিখেছেন। তার কাছে উত্তর কোরিয়ার একটি বৈধ পাসপোর্ট রয়েছে।

গ্রেফতারের পর বিএসএফ কর্মকর্তারা তাকে স্বরুপনগর থানায় হস্তান্তর করেছেন। সেখানে বাংলা ও ইংরেজি মিলিয়ে তার বক্তব্য বোঝার চেষ্টা করা হয়েছে। পরে স্থানীয় আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্ত পার হওয়ার জন্য দালালদের মোটা অংকের অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন ঝুং হো।

উত্তর ২৪ পরগনার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তি উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় কোম্পানির ব্যবস্থাপনা পর্যায়ে চাকরি করেন বলে নিশ্চিত হওয়া গেছে। ঢাকায় উত্তর কোরিয় দূতাবাসেই কোম্পানির কার্যালয় রয়েছে। কিন্তু ভিসার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা না করে ভারতে প্রবেশের জন্য এমন পথ কেন বেছে নিলেন তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।

বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার।

 

/আরএ/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম