নিজেদের সীমান্তেই বোমা পুঁতে রাখছে পাকিস্তান: ভারত

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৪:৫৯আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৬:০৭

ভারতের অনুপ্রবেশ রুখতে পাকিস্তান নিজেদের সীমান্তেই বোমা পুঁতে রাখছে; দাবি করেছে দিল্লি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তের ওপারে অপেক্ষারত জঙ্গিদের  নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে জম্মু ও কাশ্মিরে অনুপ্রবেশ করতে সহযোগিতা করছে পাকিস্তান। জি নিউজ ভারতীয় সেনাসূত্রকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে।

নিজেদের সীমান্তেই বোমা পুঁতে রাখছে পাকিস্তান: ভারত

কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে বুধবার দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে।  অব্যাহত রয়েছে উত্তেজনা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরকে উদ্ধৃত করে ভারতীয় জি নিউজ জানিয়েছে, ভারতীয় বাহিনীর গুলিতে ওই দুই সেনা নিহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। এদিকে হিন্দুস্থান টাইমস ভারতীয় সেনা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক হামলার অভিযোগ তুলেছে ভারত। দুই দেশই পরস্পরকে যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, সেখানকার উত্তেজনা অব্যাহত রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তান সেনাবাহিনীর বোমা বর্ষণ ও অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে তারা। প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী লাইন অফ কন্ট্রোল বরারবর বোমা পুঁতে রাখার নির্দেশ দিয়েছে। বোমা পুঁতে রাখার জন্য বিশেষ বাহিনীও গঠন করা হয়েছে।

সোমবারে শ্রীনগরে মোতায়েন চিনার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেনেন্ট জেনারেল এ কে ভাট দাবি করেছেন, সীমান্তের ওপারে যেসব সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশ করার জন্য অপেক্ষা করছে তাদেরকে সহযোগিতা করার জন্যই পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। জম্মু ও কাশ্মীরে ২০১৭ সালে ৫১৫ বার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ২০১৬ সালে ৪৫৪টি অনুপ্রবেশের ঘটনায় নিহত হয়েছে ৪৫ সন্ত্রাসী।

/এএমএ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম