বিহার উপনির্বাচনের ভোট গণনা শেষের দিকে

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৮, ১৮:২৯আপডেট : ১৫ মার্চ ২০১৮, ০১:০৯

উত্তর প্রদেশের সঙ্গে সঙ্গে ভারতের বিহার রাজ্যেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তিনটি আসনে অনুষ্ঠিত এই উপনির্বাচনে লোকসভা ও বিধানসভা উভয় কক্ষের আসনের জন্যই লড়েছেন প্রার্থীরা। আরারিয়াতে হয়েছে লোকসভা উপনির্বাচন। আর জাহনাবাদ ও বাবুয়াতে হয়েছে বিধানসভা নির্বাচন। আসন তিনটির নির্বাচন নিয়ে প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতীয় জনতা পার্টি ও রাষ্ট্রীয় জনতা দল একটি একটি করে আসন পেয়ে গেছে, ভোট গণনা চলছে বাকি একটি আসনের।

বিহার উপনির্বাচনের ভোট গণনা শেষের দিকে

মোহাম্মদ তাসলিমুদ্দিনের মৃত্যুতে আরারিয়ার আসনটি খালি হয়ে গেলে সেখানে  উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির প্রদীপ সিং ও তমিজউদ্দিনের ছেলে আরজেডির সরফরাজ আলম। ভোট গণনার শেষ খবর মোতাবেক আরারিয়াতে এগিয়ে রয়েছেন আরজেডির আলম।

জাহনাবাদ আসনটি ধরে রাখতে পেরেছে আরজেডি। ওই আসনটি খালি হয়ে গিয়েছিল দলটির এমএলএ মুন্দ্রিকা যাদবের মৃত্যুতে। তার ছেলে কুমার কৃষ্ণ মোহন যাদব উপনির্বাচনে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস জোট ছেড়ে গত বছর বিজেপি জোটে যোগ দেওয়া জনতা দল (ইউনাইটেড) থেকে মনোনীত প্রার্থী আবিরাম শর্মা।

অন্যদিকে বাবুয়া আসনটিতে জয়লাভ করেছে বিজেপি। ওই আসনটিও বিজেপির প্রার্থীর মৃত্যুতে খালি হয়ে গিয়েছিল। মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করা আনন্দ ভূষণ পাণ্ডের স্ত্রী রিংকি রানী পাণ্ডে বিজেপির মনোনয়নে বাবুয়া আসন থেকে বিজয়ী হয়েছেন। বাবুয়াতে পাণ্ডের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের শম্ভু সিং প্যাটেল। 

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম