উপগ্রহ প্রেরণের ৪৮ ঘণ্টার মধ্যেই সংযোগ হারালো ভারত

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ১৪:২৩আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৬:০০

পৃথিবীর কক্ষপথে নতুন উপগ্রহ প্রেরণের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ভারত। রবিবার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এক বিবৃতিতে ইসরো জানায়, ‘জিস্যাট-৬ এ’ নামের এই উপগ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।

উপগ্রহ প্রেরণের ৪৮ ঘণ্টার মধ্যেই সংযোগ হারালো ভারত

ভারত ও দেশটির সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করতে এবং ‘চন্দ্রযান-২’ এর প্রস্তুতির জন্য হাই থ্রাস্ট বিকাশ ইঞ্জিনসহ মহাকাশ অভিযানের প্রয়োজনীয় কয়েকটি যন্ত্রাংশের পরীক্ষা নিরীক্ষা করতে এই উপগ্রহ পাঠিয়েছিল ভারত। বৃহস্পতিবার ‘জিএসএলভি-এমকে ২’ বা ‘জিএসএলভি-০৮’ রকেটের পিঠে চাপিয়ে ‘জিস্যাট-৬ এ’ নামের উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

দুই হাজার ১৪০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটিকে বিকাল ৪টা ৫৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ স্থল থেকে পাঠানো হয়। 

টেলিযোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে ২০১৫ সালের ২৭ আগস্ট কক্ষপথে পাঠানো হয়েছিল ‘জিস্যাট-৬’ উপগ্রহ। তবে তা সেনাবাহিনীর বিশেষ কোনও কাজে লাগছে না।  এবার যে ‘জিস্যাট-৬ এ’ উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে, তা মূলত ব্যবহৃত হবে সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম