ভারতে ‌১ সপ্তাহের মধ্যে ৩য় কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৮, ১২:৩৮আপডেট : ১২ মে ২০১৮, ১২:৪০

ভারতে এক সপ্তাহের মধ্যে তৃতীয় কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। দেশটিতে ভয়াবহ যৌন হামলার সর্বশেষ ঘটনা এটি। শুক্রবার পুলিশ জানায়, ভারতের মধ্য প্রদেশের সাগর জেলায় নিজ বাড়িতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর আগে ঝাড়খণ্ড রাজ্যে পৃথক ঘটনায় দুই কিশোরীকেও একই পরিণতি বরণ করতে হয়েছিল। 

ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছেন স্কুলগামী মেয়েরা

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে ২৬ বছরের যুবক। মেয়েটি ধর্ষণের কথা পরিবারকে জানানোর কথা বললে ওই যুবক তার গায়ে আগুন লাগিয়ে দেয়।

সাগর জেলার পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার শুকলা বলেন, আমরা দুই অভিযুক্তকে গ্রেফতার করেছি। তাদের একজন মেয়েটির জ্ঞাতি ভাই। প্রধান অভিযুক্তকে এই ভাই খবর দেয় মেয়েটি বাড়িতে একা আছে। প্রধান অভিযুক্ত বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

কাশ্মিরে সংঘবদ্ধ ধর্ষণের পর আট বছরের শিশু আসিফাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জনগণের তোপের মুখে রয়েছে ভারত সরকার। শিশু আফিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো ভারতজুড়ে বিক্ষোভ হয়। ২০১২ সালে নয়া দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যার ঘটনার পর আসিফার ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম