রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৮, ২৩:০৫আপডেট : ২৫ মে ২০১৮, ২৩:৩২

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়সহ ভারতের সমর্থন কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। তবে এখন মিয়ানমারকে তাদের ফিরিয়ে নিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ফিনানশিয়াল এক্সপ্রেস লিখেছে, এ বিষয়ে তিনি ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে ফেরত পাঠাতে চাই। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কথা বলর জন্য আমি আপনাদের অনুরোধ করছি।’

গত বছরের আগস্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখ বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখ রোহিঙ্গা।

সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, নোবেলজয়ী এই কবি বাংলাদেশ আর ভারতের। দুই দেশই রবীন্দ্রনাথকে ধারণ করে। কারণ তিনি দেশ দুটির জাতীয় সঙ্গীত লিখেছেন। কবি তার বেশিরভাগ কবিতা বাংলাদেশে বসে লিখেছেন জানিয়ে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, সেকারণেই তার ওপর আমাদের দাবি বেশি।

এর আগে নিজের বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশ এবং ভারত আলাদা দুটি দেশ হলেও সহযোগিতা ও মনের মিলে একসূত্রে গাথা।  সংস্কৃতি এবং রাষ্ট্রীয় নীতিতে দুই দেশের জনগণ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে থাকে।

/জেজে/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম