ইমরানকে মোদির অভিনন্দন

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ০৯:১৬আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০৯:১৭

পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদি এক ফোনালাপে এই অভিনন্দন জানান।

নরেন্দ্র মোদি ও ইমরান খান (ফাইল ছবি)

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী পিটিআই চেয়ারপারসন ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাধারণ পরিষদে সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হওয়ায়।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানে গণতন্ত্রের শেকড় আরও গভীর হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। সব প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও উন্নয়নের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

শুভ কামনার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছে পিটিআই। এক বিবৃতিতে বলা হয়, সংঘাতের সমাধান সংলাপেই হওয়া দরকার। পাকিস্তান ও ভারতের উচিত দারিদ্র্যের ফাঁদ থেকে নিজেদের জনগণকে মুক্তির জন্য নির্দিষ্ট যৌথ পরিকল্পনা গ্রহণ করা উচিত। বিপরীতে সংঘাত নিরসনে যুদ্ধ ও রক্তগঙ্গা ট্র্যাজেডির জন্ম দেয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগামী ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান। ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে পিটিআই ১১৫টি আসনে জয়লাভ করেছে। জোট সরকার গঠনের দলটি আলোচনা চালিয়ে যাচ্ছে। সূত্র: দ্য হিন্দু।

 

 

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম