ভারতের প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ার আর নেই

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৮, ১১:১২আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১১:৩৫

ভারতের প্রবীণ সাংবাদিক ও লেখক কুলদীপ নায়ার আর নেই। বৃহস্পতিবার ভোরে দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবারের বরাত দিয়ে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কুলদীপ নায়ার

শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তান) জন্ম নেওয়া কুলদীপ নায়ার লাহোর থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেন। দেশভাগের পর তিনি ভারতে চলে আসেন। ১৯৯০ সালে তিনি যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্যসভার সদস্যও মনোনীত হয়েছিলেন।

নায়ার এক স্ত্রী ও দুই ছেলে রেখেছেন। দক্ষিণ দিল্লির লোডি শ্মশানে তার শবদাহ করা হবে।

২০১২ সালে প্রকাশিত আত্মজীবনীতে নায়ার লিখেছেন, দেশভাগের পর হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যকার আস্থায় ফাটল ধরে। পাঞ্জাবের রক্তাক্ত সহিংসতার মুখে তাকে দিল্লিতে আসতে হয়েছিল।

আনজাম নামের বার্তা সংস্থায় তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করা নায়ার এক সময় ইউএনআই বার্তা সংস্থার প্রধানে পরিণত হন। সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য সব সময় সোচ্চার ছিলেন তিনি।

উপমহাদেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনার খবর নায়ার সংগ্রহ করেছিলেন। এর মধ্যে রয়েছে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এবং ভারতের ১৯৭৫ সালের জরুরি অবস্থা।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে অনেকেই সামাজিক মাধ্যমে শোক জানাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ নায়ারকে সাহসী ব্যক্তি হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানিয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম