দুর্ঘটনায় প্রাণ হারালেন কেরালায় বহু মানুষকে উদ্ধার করা সেই জেলে

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ১৬:১৫আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৭:২৭

ভারতের উপকূলীয় রাজ্য কেরালার সাম্প্রতিক প্রাণঘাতী বন্যায় উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছিলেন ২৪ বছর বয়সী জিনেশ। মাছ ধরে জীবিকা নির্বাহ করা এই সাহসী তরুণ রবিবার সড়ক দুর্ঘটনার বলি হয়েছেন। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, গত সপ্তাহে বাইক চালানোর সময় লরির ধাক্কায় মারাত্মক আহত হওয়া এই তরুণ থিরুভানাপুরামের এক হাসপাতালে মারা যান।

দুর্ঘটনায় প্রাণ হারালেন কেরালায় বহু মানুষকে উদ্ধার করা সেই জেলে

এ বছর কেরালার প্রাণঘাতী বন্যার সময়ে আলাপ্পুজার চেনগান্নুর এলাকায় দুর্গতদের উদ্ধারে প্রথমে সাড়া দেয়া মানুষদের অন্যতম ছিলেন জিনেশ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জিনেশসহ এসব শত শত উদ্ধারকারীকে ‘উপকূলীয় বীর’ আখ্যা দেয়। জীবনের ঝুঁকি নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোয় ভারতজুড়ে প্রশংসিত হয়েছিলেন জিনেশ।

বন্যাদুর্গতদের কাছে সামরিক হেলিকপ্টার পৌঁছানোর আগেই এসব ‘উপকূলীয় বীর’ অনেকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। নিজেদের পকেটের টাকা খরচ করে এসব জেলে নৌকা নিয়ে দুর্গতদের কাছে পৌঁছাতে পেরেছিলেন। তাতে প্রায় ৬৫ হাজার মানুষের প্রাণ রক্ষা পেয়েছিল।

রাজ্য সরকার তাদের ভূমিকার ব্যাপক প্রশংসা করে এসব উপকূলীয় বীরদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন। রাজ্যের অর্থমন্ত্রী থমাস ইসাক টুইটার বার্তায় বলেছিলেন, জেলেরাই সবচেয়ে ভালো উদ্ধারকারী। তাদের এই সম্ভাবনাকে কাজে লাগানো হবে। উপকূলীয় এলাকায় নজরদারির জন্য দুইশ’ জেলেকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া তিনি জানিয়েছিলেন, প্রতিটি জেলায় জেলে পেশাজীবীদের নিয়ে উদ্ধারকারী দল গঠন করবে মৎস্য বিভাগ।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়ান এসব জেলেকে প্রশংসাসূচক সার্টিফিকেট দিয়ে সম্মান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘জেলেরা যখন উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছিলেন তখন নিজেদের বা পরিবারের নিরাপত্তা, এমনকি সরকারের কাছ থেকে আর্থিক সুবিধার কথা চিন্তা করেননি।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম