সবরিমালা মন্দিরে ২ নারীকে প্রবেশ করাতে পারলো না ৩০০ পুলিশ

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ১৪:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৪:৫৯

৩০০ পুলিশের নিরাপত্তা বেস্টনিতে ও দাঙ্গা মোকাবিলার পোশাক পরে ভারতের সবরিমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি দুই নারী। শুক্রবার মন্দিরে প্রবেশে ৫০০ মিটার দূর থেকেই তাদের ফেরত আসতে বাধ্য করেছে নারীদের মন্দিরে প্রবেশের বিরোধিতাকারীরা। তৃতীয় আরেক নারী এতদূরও যেতে পারেননি। পুলিশ জানিয়েছে, তাকে নিরাপত্তা দিতে পারবে না তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

সবরিমালা মন্দিরে ২ নারীকে প্রবেশ করাতে পারলো না ৩০০ পুলিশ

হায়দরাবাদের সাংবাদিক কবিতা থাক্কাল ও কোচি এলাকার বাসিন্দা রেহানা ফাতিমা পাহাড়ি রাস্তা ধরে ইতিহাস সৃষ্টির প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। মাত্র কয়েক মিনিট দূরে ছিলেন বিখ্যাত মন্দিরে প্রবেশ করা থেকে। আরও ১৮ কদম এগিয়ে যেতে পারলেই তারা ইতিহাস সৃষ্টি করতে পারতেন। এই মন্দিরে ১০ থেকে ৫০ বছরের নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে শত বছর ধরে।

মন্দিরে প্রবেশের ৫০০ মিটার আগেই ২০ জন পূজারি প্রতিবাদ করতে থাকেন, পথে বসে পড়েন ও স্লোগান দেন। শেষ অর্ধকিলোমিটার যাতে নারীরা পাড়ি দিতে না পারেন সেজন্য সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বন করেন। শেষ পর্যন্ত তারা হুমকি দেন, যদি নারীরা মন্দিরে প্রবেশ করে তাহলে তারা প্রার্থণা ও মন্দির বন্ধ করে দেবেন।

মন্দিরের পুরোহিতদের প্রধান কান্দারারু রাজিভারু বলেন, আমরা মন্দির বন্ধ করে চাবি হস্তান্তর করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি পুরোহিতদের সমর্থন করি। আমাদের আর কোনও পথ খোলা নেই।

পুলিশ এই সিদ্ধান্তের কথা জানালে দুই নারী মন্দিরে প্রবেশ না করে ফিরে আসতে রাজি হন। নারীদের নিরাপত্তা দেওয়া পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল এস. সৃজিত বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা নারী পুণ্যার্থীদের অবহিত করি। তারা তখন ফিরে আসতে রাজি হয়। তাই আমরা তাদের ফিরিয়ে আনি।

এময় এক নারী ম্যারি সুইটি মন্দিরে উঠতে শুরু করেন। তিনি দাবি করেন, গির্জা, মসজিদ ও মন্দির দেখেছেন তিনি। এখন আয়াপ্পাকে দেখতে চান। পুলিশ তাকে জানায় নিজ দায়িত্বে মন্দিরে যেতে।

ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশে মন্দিরে নারীদের প্রবেশ শুরু হয় তিনদিন আগে। কিন্তু পুরোহিত ও পুন্যার্থীদের বিক্ষোভের মুখে এখনও কোনও নারী মন্দিরে প্রবেশ করতে পারেননি। গত দুই দিনে নারীদের মন্দিরে বাধা দেওয়া হয়েছে। নিলাক্কাল ও পাম্বাতে সংঘর্ষ হয়েছে। সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। যেসব নারী মন্দিরে উঠার চেষ্টা করেছিলেন তাদের টেনেহিঁচড়ে নামানো হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম