বিশ্বের বিকাশ বাধাগ্রস্ত শিশুদের এক-তৃতীয়াংশের বাস ভারতে

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১৩:৪৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৩:৪৯

২০১৮ সালের গুরুত্বপূর্ণ বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে বিশ্বের প্রায় সব দেশেই পুষ্টিহীনতা বিদ্যমান রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিকাশ বাধাগ্রস্ত শিশুদের মধ্যে এক-তৃতীয়াংশ বাস করে ভারতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

বিশ্বের বিকাশ বাধাগ্রস্ত শিশুদের এক-তৃতীয়াংশের বাস ভারতে

প্রতিবেদন অনুসারে, ভারতে ৪ কোটি ৬০ লাখ শিশুর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে পুষ্টিহীনতার কারণে। এদের মধ্যে ২ কোটি ৫৫ লাখ শিশুর উচ্চতা অনুসারে ওজন কম। আর সারাবিশ্বে বিকাশ বাধাগ্রস্ত হওয়া শিশুর সংখ্যা ১৫ কোটি ৮ লাখ এবং উচ্চতা অনুযায়ী ওজন কম থাকা শিশুর সংখ্যা ৫ কোটি ৫ লাখ।

সেন্টার ফর ফুড পলিসির পরিচালক ও গবেষণা প্রতিবেদনটির যুগ্ম প্রধান কর্নিনা হকস বলেন, পরিস্থিতি কেন এতো খারাপ সেই প্রশ্নটি অস্বস্তির কারণ নয়। প্রশ্ন হচ্ছে, কেন আগের চেয়ে সবকিছু ভালো করে জানার পরও পরিস্থিতি ভালো হচ্ছে না।

পুষ্টিহীনতা সবচেয়ে বেশি এশিয়া মহাদেশে। যদিও ২০০০ থেকে ২০১৭ সাল সময়ের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিহীনতা হ্রাস পেয়েছে এই মহাদেশেই। ৩৮ শতাংশ পুষ্টিহীনতা থেকে এখন তা কমে দাঁড়িয়েছে ২৩ শতাংশে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুষ্টিহীনতার উচ্চ মাত্রার কারণে রক্তস্বল্পতা, কম জন্মহার ও বিলম্বিত বিকাশ বিরাজ করছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

প্রতিবেদন অনুসারে, তিনটি দেশেই বিশ্বের প্রায় অর্ধেক (৪৭.২ শতাংশ) বিকাশ বাধাগ্রস্ত শিশুর বাস। এই তিনটির দেশের মধ্যে দুটি হচ্ছে এশিয়ার: ভারত (৪ কোটি ৬০ লাখ) ও পাকিস্তান (১ কোটি ৭ লাখ)।

১৪০টি দেশের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে পুষ্টিহীনতার হার কমছে। তবে তা এতো দ্রুত কমছে না যাতে করে ২০৩০ সালের মধ্যে পুষ্টিহীনতা দূর করার এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। 

/এএ/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ