কাশ্মিরে বেসামরিকদের ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১৪:৩২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তাবাহিনীর ছোড়া এলোপাতাড়ি গুলিতে অন্তত ৬ জন বেসামরিক নাগরিক নিহত ও অপর ২২ জন আহত হয়েছেন। শনিবার এক এক বন্দুকযুদ্ধে ৩ সশস্ত্র বিদ্রোহী ও এক সেনা নিহতের ঘটনায় এই বিক্ষোভ করেন স্থানীয়রা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এখবর জানিয়েছে।

কাশ্মিরে বেসামরিকদের ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

স্থানীয় পুলিশ ও বাসিন্দারা জানান, শনিবার ভোরে পুলওয়ামা অঞ্চলের দক্ষিণের একটি গ্রামে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। তাদের কাছে খবর ছিল জঙ্গিরা সেখানে আশ্রয় নিয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে তিন বিদ্রোহী ও এক সেনা নিহত হয়। এছাড়া আরেক ভারতীয় সেনা আহত হয়।

বন্দুযুদ্ধের হতাহতের এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। বিদ্রোহীদের সমর্থনে রাস্তায় নেমে আসেন কয়েকশ জনতা। মিছিলে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগান দেওয়া হয়। ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় পাথর ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। জবাবে পুলিশ তাজা গুলি, ছররা গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে। এতে ছয়জন বেসামরিক নিহত ও অন্তত ২২ জন আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই পুলিশ কর্মকর্তা জানান, ভারতবিরোধী বিক্ষোভের সময় বেসামরিক নাগরিকেরা নিহত হয়েছেন। উবায়েদ আহমেদ নামের স্থানীয় বাসিন্দা জানান, সংঘর্ষের স্থান থেকে কিছুটা দূরে সাঁজোয়া যান থেকে সেনারা একদল মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়ে। রাস্তা অবরোধ করায় এক ব্যক্তিকে গুলি করে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ছয় বেসামরিক নাগরিকের নিহতের ঘটনায় পুলওয়ামার একাধিক অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাবাহিনী বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস, ছররা গুলি ও তাজা গুলি ব্যবহার করছে। এসব সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বড় ধরনের সহিংসতার আশঙ্কার পুলওয়ামা অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

সম্প্রতি কাশ্মিরে বিদ্রোহীদের প্রতি তরুণদের সমর্থন বাড়ছে। প্রায়ই বিদ্রোহীদের সমর্থনে রাজপথে নামছে সেখানকার তরুণরা। একই সময়ে সেখানে ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযান জোরদার হয়েছে। ২০১৮ সালে এখন পর্যন্ত ২৩৮ জন বিদ্রোহী, সরকারিবাহিনীর ১৫০ জন ও ১৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০০৯ সালের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হতাহতের সংখ্যা এটাই সর্বোচ্চ।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম