বিদ্রোহী দমনে কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযান, নিহত ৫

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুলগাম জেলায় বিদ্রোহী দমনে পরিচালিত ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযানে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। ভারতীয় পুলিশ জানিয়েছে, রবিবার জেলার কেল্লাম ডেভসার এলাকায় টানা ছয় ঘণ্টার বন্দুকযুদ্ধের সময় এই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

বিদ্রোহী দমনে কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা অভিযান, নিহত ৫

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

ভারতীয় পুলিশ জানায়, পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথ অভিযানে রবিবার ভোর ছয়টায় বন্দুকযুদ্ধ শুরু হয়। গোপন খবরের ভিত্তিতে যৌথবাহিনী জঙ্গিদের অবস্থান ঘিরে রেখে তল্লাশী শুরু করলে গোলাগুলি শুরু হয়। দুপুর ১২টার দিকে বন্দুকযুদ্ধ থামলে পাঁচ জঙ্গির মৃতদেহ পাওয়া গেছে।

নিরাপত্তাবাহিনীর সদস্যরা প্রথমে সন্দেহ করেছিল গ্রামটিতে দুই থেকে তিনজন জঙ্গী অবস্থান করছে। বন্দুকযুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহত জঙ্গিরা ছিল স্থানীয়।

বন্দুকযুদ্ধে নিহতের ঘটনার পর পুলিশের কর্ডন ভেঙে ফেলার চেষ্টা করলে উত্তেজিত জনতার সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ হয়।

গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এক সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধে পুলওয়ামা জেলায় লস্কর-ই-তৈয়বার এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক