আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন কলকাতার সাবেক পুলিশ কমিশনার

বিদেশ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৩
image

ভারতের সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমার। সারদা চিট ফান্ড মামলায় সিবিআইয়ের দায়ের করা আবেদনের প্রত্যুত্তরে ক্ষমা প্রার্থনার এফিডেভিট জমা দিয়েছেন তিনি। তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব মলয় দে ও ডিজিপি বীরেন্দ্র কুমারও এফিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন কলকাতার সাবেক পুলিশ কমিশনার

কলকাতায় রাজীব কুমারকে সারদা মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তার সরকারি বাসভবনে ঢোকার চেষ্টা করে সিবিআই। সেখানে বাধা পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে নির্দেশ দেয়, তিনি যেন সিবিআইয়ের সামনে হাজির হয়ে 'নিষ্ঠা সহকারে' সারদা চিট ফান্ড মামলার তদন্তে সহযোগিতা করেন।
গত ৯ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচদিন ধরে মেঘালয়ের রাজধানী শিলংয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সারদা-রোজ ভ্যালিসহ বেআইনি অর্থলগ্নিকারী সংস্থাগুলোর কেলেঙ্কারি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজ্য পুলিশ-প্রশাসনের এই তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চ তাঁদের জবাবদিহিতা জমার আদেশ দিয়েছিল।

এফিডেভিটে বলা হয়েছে, কোনও সময়েই তারা সিবিআইকে তদন্তে বাধা দেননি। সিবিআইয়ের কোনও কর্মকর্তার সঙ্গেও তারা অসহযোগিতাও করেননি। সাবেক পুলিশ কমিশনার আদালতকে আরও জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি কোনও রকম বৈধ কাগজপত্র ছাড়াই জোর করে তার সরকারি বাসভবনে ঢোকার চেষ্টা করে সিবিআই। তার এই বক্তব্যকে সমর্থন করেন ডিজিপি।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ আবেদনকারীদের ২০ ফেব্রুয়ারি বেঞ্চের সামনে সশরীরে হাজির হতে হবে কি না সে বিষয়ে এফিডেভিট খতিয়ে দেখে পরে সিদ্ধান্ত ঘোষণার কথা জানিয়েছিল। গতকাল শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলের এ সংক্রান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়ার কথা।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম