বিলুপ্তির পথে ভারতের ৬০০ ভাষা

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭
image

বিলুপ্তির কিনারে দাঁড়িয়ে আছে ভারতের ৬০০টি ভাষা। বিগত ৬০ বছরে দুই শতাধিক ভাষা বিলুপ্ত হয়েও গেছে। সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট একজন গবেষককে উদ্ধৃত করে লিখেছে, এক একটি ভাষা হারিয়ে যাওয়া মানে বিশ্বকে দেখার এক একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত দৃষ্টিভঙ্গির হারিয়ে যাওয়া। বিলুপ্তির পথে ভারতের ৬০০ ভাষা
বিশ্বজুড়ে কোনও ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যদি দশ হাজারের কম হয়ে যায় তাহলেই তাকে ‘বিলুপ্ত প্রায়’ ভাষা হিসেবে গণ্য করে জাতিসংঘ। শুধু মাত্র ভারতেই ৬০০ ভাষাকে বিলুপ্ত প্রায় ভাষা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশ্বায়নের প্রভাবের হারিয়ে যাচ্ছে শত শত ভাষা। বিশ্বজুড়ে এখন যে ছয় হাজার ভাষায় মানুষ কথা বলে, তার মধ্যে ৪৩ শতাংশ ভাষাই বিপদগ্রস্ত। মাত্র কয়েকশ ভাষা শিক্ষাব্যবস্থা ও সরকারি কাজের ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারনেট দুনিয়ায় ব্যবহৃত হয় একশরও কম ভাষা। সে কারণেই বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার বিলু্প্তি এক কঠোর বাস্তবতায় পরিণত হয়েছে। অথচ একটি ভাষা যখন হারিয়ে যায়, তখন তার সঙ্গে হারিয়ে যায় সংশ্লিষ্ট সংস্কৃতিও।
ভাষা গবেষক গণেশ নারায়ণ দেবী ফার্স্টপোস্টকে জানিয়েছেন, ভারতজুড়ে ব্যবহৃত ভাষা ৭৮০টি। হিমালয় অঞ্চলে শুধুমাত্র বরফের জন্যই রয়েছে ২০০ শব্দ। কিন্তু দেশটির ৬০০ ভাষা বিলুপ্ত হওয়ার পথে। গত ৬০ বছরে বিলুপ্ত হয়ে গেছে ২৫০টি ভাষা। বিলুপ্ত প্রায় ভাষাগুলোর মধ্যে অনেক ভাষা আছে যেগুলোতে কথা বলেন মাত্র কয়েক জন মানুষ। গবেষক দেবীর ভাষায়, ‘যখন একটি ভাষা হারিয়ে যায় তখন বিশ্বকে দেখার একটি পৃথক বৈশিষ্ট্যমণ্ডিত দৃষ্টিভঙ্গিই হারিয়ে যায়।’
ভারতের স্কুল, কলেজ ও সরকারি অফিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহিষ্ণুতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক আদেশে বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছে, শুধুমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের ওপর গুরুত্ব না দিয়ে ভারতের অন্যান্য অঞ্চলের ভাষার ব্যবহারের ওপরও গুরুত্ব দিতে।

/এএমএ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম