ভারতীয় বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ড, ৩০০ গাড়ি ভস্মীভূত

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১২
image

ভারতীয় একটি বিমান ঘাঁটির পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে প্রায় ৩০০ গাড়ি। শনিবারের (২৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকাণ্ড শুরু হয়ে থাকতে পারে। ভারতীয় বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ড, ৩০০ গাড়ি ভস্মীভূত
গত ২০ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুর ইয়েলাহানকা বিমানঘাঁটিতে চলছে ‘অ্যারো ইন্ডিয়া ২০১৯’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রদর্শনী। ৬১টি বিমান সেখানে রাখা হয়েছে। দ্বিবার্ষিক এই আয়োজনে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের গাড়ি পার্ক করা ছিল খোলা আকাশের নিচে। গাড়ি ছাড়াও রাখা ছিল মোটরসাইকেল।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানঘাঁটির পার্কিং এলাকা ঘাঁটির কাছ থেকে দূরে, রাস্তার অপর পাশে অবস্থিত। অগ্নিকাণ্ড শুরু হওয়ার পরপরই হেলিকপ্টারে করে পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছিল তারা। ১২টি অগ্নিনির্বাপণ গাড়ি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অগ্নিকাণ্ডের সূচনা হয় বেলা ১২টার দিকে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা মন্তব্য করেছেন, খুব সম্ভবত জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে শুকনো ঘাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে বায়ুপ্রবাহের গতিও ছিল বেশি। ফলে আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ভারতীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এমএন রেড্ডি শুকনো ঘাসের উপস্থিতি এবং সেই সূত্র আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের এই বিমান প্রদর্শনীর পিছু ছাড়ছে না দুর্ঘটনা। প্রদর্শনীতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার সময় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান একজন ভারতীয় বৈমানিক।

ভারতীয় বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ড, ৩০০ গাড়ি ভস্মীভূত

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম