কাশ্মিরে অপহরণের শিকার হয়নি সেনা সদস্য: ভারত

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ১৮:২৫আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৮:২৮
image

কাশ্মির থেকে এক সেনা সদস্যের অপহৃত হওয়ার খবর অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, সংশ্লিষ্ট সেনা সদস্যের নিরাপদে থাকার তথ্যও নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অথচ গত শুক্রবার (৮ মার্চ) পুলিশের পক্ষ থেকে ওই অপহরণের ঘটনা সত্য বলে দাবি করা হয়েছিল। কাশ্মিরে অপহরণের শিকার হয়নি সেনা সদস্য: ভারত গত শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কয়েকটি দাবি করেছিল, মোহাম্মদ ইয়াসিন নামের একজন সেনা সদস্য অপহরণের শিকার হয়েছে। মোহাম্মদ ইয়াসিন নামের ওই সেনা সদস্য না কি ছুটিতে বাড়ি গিয়েছিল। সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়। জম্মু ও কাশ্মিরের পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে আরও জানিয়েছিল, ওই ব্যক্তি জম্মু ও কাশ্মির লাইট ইনফ্যান্ট্রির সদস্য। তাকে দুই-তিনজন সশস্ত্র ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। মোহাম্মদ ইয়াসিন ভাট নিজ বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যাবেলা অপহরণের শিকার হন।
কিন্তু পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘জম্মু ও কাশ্মিরের কাজীপোরা, চাদুওরা থেকে মোহাম্মদ ইয়াসিন নামের একজন সেনা সদস্যের অপহৃত হওয়ার যে সংবাদ প্রচারিত হয়েছে তা অসত্য। সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপদে আছেন। গুজব পরিহারের আহ্বান জানানো হচ্ছে।’
মোহাম্মদ ইয়াসিনের অপহৃত হওয়ার সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে নাম আসে আওরঙ্গজেবের।  জম্মু ও কাশ্মির লাইট ইনফ্যান্ট্রির সদস্য  আওরঙ্গজেবকে গত বছরের জুন মাসে অপহরণ করা হয়েছিল। পরে তার মৃতদেহ পাওয়া যায় পুলওয়ামাতে। তার শরীরে বিদ্ধ হয়ে ছিল ১৫টি বুলেট।
সংশ্লিষ্ট এক জঙ্গি মন্তব্য করেছিল, ২০১৭ সালের অক্টোবর মাসে তাদের এক সদস্য ওয়াসিম শাহকে যে হত্যা করা হয়েছিল, তার বদলা নিতেই আওরঙ্গজেবকে হত্যা করা হয়েছে। ২০১৭সালে লেফটেন্যান্ট উমর ফায়েজ নামের এক ভারতীয় সেনা কর্মকর্তাও অপহরণের শিকার হন। সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিন তাকে প্রথমে অপহরণ করে ও পরে হত্যা করে।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম