ওআইসির দেশগুলোর কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করবে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০১৯, ২০:৪৪আপডেট : ১১ মার্চ ২০১৯, ২০:৪৯
image

‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের’ (ওআইসি) সম্মেলনে ভারতের বিরুদ্ধে ‘লাইন অব কন্ট্রোল’ ও আন্তর্জাতিক সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলবে পাকিস্তান। ‘পার্লামেন্টারি ইউনিয়ন অব ওআইসি মেম্বার স্টেটসের’ (পিইউআইসি) ১৪তম প্লেনারি অধিবেশনে এসব অভিযোগ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিইউআইসির অধিবেশনটি ১৪ মার্চ পর্যন্ত চলবে মরক্কোর রাবাতাতে। ওআইসির দেশগুলোর কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করবে পাকিস্তান
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার শিকার হয় দেশটির সিআরপিএফের অন্তত ৪০ সদস্য। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। গত ২৬ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অবস্থিত জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। তারা এতে শত শত জঙ্গির নিহত হওয়ার দাবি করলেও পাকিস্তান জানিয়েছে, সেখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে তারা আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে।
পাকিস্তান সংসদের নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সার এ সংক্রান্ত একটি প্রতিনিধি দল গঠন করে দিয়েছেন। কাশ্মির বিষয়ক কমিটির চেয়ারম্যান সৈয়দ ফখর ইমামের নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি পিইউআইসিতে নিজেদের অভিযোগ তুলে ধরবে।
এ বিষয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের প্রতিনিধি দল ৫৪ সদস্যের পিইউআইসি ফোরামে ভারতের পক্ষ থেকে বারংবার পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষার অভিযোগ উত্থাপন করবে। ভারতের এমন পদক্ষেপ এই অঞ্চলকে যুদ্ধ ও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।’ এর পাশাপাশি শান্তি নিশ্চিতে পাকিস্তানের ভূমিকার কথাও সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।
গত পয়লা মার্চ আরব আমিরাতের আমন্ত্রণে দেশটিতে অনুষ্ঠিত ওআইসির ৪৬তম সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ । ওআইসির সম্মেলনে ভারতের আমন্ত্রণে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত মুসলিমপ্রধান দেশগুলোর এই সংগঠনে ভারতীয় মন্ত্রীর উপস্থিতি ঠেকাতে পারেনি দেশটি।

/এএমএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম